Bartaman Logo
৯ জুন, ২০২৬

এপস্টাইন যোগের অভিযোগ উড়িয়ে দিলেন দলাই লামা

যৌন অপরাধী জেফ্রে এপস্টাইনের সঙ্গে কোনোদিন দেখা করেননি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। এমনকি তাঁর হয়ে অন্য কেউও ওই অপরাধীর সঙ্গে সাক্ষাৎ করেনি।

এপস্টাইন যোগের অভিযোগ উড়িয়ে দিলেন দলাই লামা
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: যৌন অপরাধী জেফ্রে এপস্টাইনের সঙ্গে কোনোদিন দেখা করেননি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। এমনকি তাঁর হয়ে অন্য কেউও ওই অপরাধীর সঙ্গে সাক্ষাৎ করেনি। বেশ কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় রিপোর্টকে এই ভাষাতেই নস্যাৎ করে দিল দলাই লামার দপ্তর।  ইতিমধ্যেই শিশুদের উপর যৌননিগ্রহকারী এপস্টাইনের সঙ্গে একাধিক রাজনীতিবিদ, শিল্পপতি, খ্যাতনামা ব্যক্তিত্বদের নাম জড়িয়েছে। তিব্বতি ধর্মগুরুর তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্পষ্ট জানাতে চাই যে, দু’জনের মধ্যে কখনও কোনো সাক্ষাৎ বা বৈঠক হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ