Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিএ বিজ্ঞপ্তি কাল-পরশু?

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ছয় সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।

ডিএ বিজ্ঞপ্তি কাল-পরশু?
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ছয় সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২৭ জুন শেষ হচ্ছে এই সময়সীমা। এই আবহে নবান্নের পাওয়ার করিডরে জোর জল্পনা, একেবারে শেষ লগ্নে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে। সেক্ষেত্রে ২৬ বা ২৭ জুন (রথের ছুটি থাকা সত্ত্বেও) বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে। সূত্রের খবর, বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে এখন আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। কর্মীদের আশা, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্যের পরিকল্পনা স্পষ্ট হবে। তবে আরও কিছুটা সময় চেয়ে রাজ্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কি না, সেদিকেও নজর রাখছে ওয়াকিবহাল মহল। আইনি বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, সেক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য। তাই গোটা বিষয়টি নিয়ে রাজ্য যথেষ্ট সতর্ক। আরও জানা গিয়েছে, ২৭ জুনের মধ্যে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি না হলে ২৮ তারিখেই মুখ্যসচিব ও অর্থসচিবকে ই-মেল করে নোটিস পাঠানোর প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় বলেন, ‘নোটিসের খসড়া তৈরির কাজ চলছে। সরকারের বিজ্ঞপ্তি সন্তোষজনক না হলে নোটিস ই-মেল করা হবে মুখ্যসচিব এবং অর্থসচিবকে। সপ্তাহান্তের ছুটির পর সোমবার তার হার্ড কপি জমা দেওয়া হবে নবান্নে। তার সাতদিন পর সুপ্রিম কোর্টে কন্টেম্পট পিটিশন দাখিল করব আমরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ