Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মহমেডান স্পোর্টিংয়ের পরিবর্তে খেলবে কাস্টমস

আইএফএ শিল্ডে না খেলার সিদ্ধান্তে অনড় মহমেডান স্পোর্টিং। সোমবার বঙ্গীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সচিব অনির্বাণ দত্তের সঙ্গে আলোচনার পরেও বরফ গলল না।

মহমেডান স্পোর্টিংয়ের পরিবর্তে খেলবে কাস্টমস
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএফএ শিল্ডে না খেলার সিদ্ধান্তে অনড়  মহমেডান স্পোর্টিং। সোমবার বঙ্গীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সচিব অনির্বাণ দত্তের সঙ্গে আলোচনার পরেও বরফ গলল না। এরপরই শিল্ডে বিকল্প দল হিসাবে ক্যালকাটা কাস্টমসকে বেছে নেয় আইএফএ। ঐতিহ্যবাহী টুর্নামেন্টে খেলার প্রস্তাব পেয়েই রাজি হয় অফিস দলটি। হাতে সময় কম। তাই লিগে খেলা ফুটবলারদের নিয়েই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তারা। কর্তারা চেষ্টা করছেন, শুধুমাত্র শিল্ডের জন্য বিদেশি ফুটবলার সই করাতে। উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে অভিযান শুরু করবে তারা।

Advertisement

এদিকে, আইএফএ শিল্ডে সিনিয়র দলের ফুটবলারদের ছাড়তে নারাজ ইস্ট বেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। কর্তারা তাঁকে বোঝানোর চেষ্টায় কোনো কসুর রাখছেন না। একইসঙ্গে রিজার্ভ‌ দ঩লের ফুটবলারদেরও তৈরি রাখা হচ্ছে। ক্লাব সূত্রের খবর, সিনিয়র ও রিজার্ভ দল মিলিয়ে মোট ৫৩ জন ফুটবলারকে শিল্ডের জন্য রেজিস্ট্রেশন করিয়েছে লাল-হলুদ ব্রিগেড। হাবাসের অবশ্য যাবতীয় ফোকাস এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২’র পরবর্তী হোম ম্যাচে। আগামী ১৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ইরাকের ক্লাব আল শোর্তের মুখোমুখি হবেন রশিদ-আনোয়াররা। ইতিমধ্যেই সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে পুজোর ঠিক আগেই পর্যাপ্ত পুলিশ না থাকায় গোটা স্টেডিয়ামের টিকিট বিক্রি হচ্ছে না। সূত্রের খবর, এই ম্যাচের জন্য ১৩ হাজার টিকিট ছাড়া হবে। টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৩০০ টাকা। ২৩ সেপ্টেম্বর মোহন বাগান বনাম শ্রীনিধি ডেকান ম্যাচ দিয়ে শুরু হবে আইএফএ শিল্ড। সেদিনই ম্যাচের আগে ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন মোহন বাগানের হাতে তুলে দেওয়া হবে ট্রফি।

Advertisement
সম্পর্কিত সংবাদ