Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বামনগোলার ১২টি গ্রামে ভাঙা রাস্তায় তৈরি হচ্ছে কালভার্ট

বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে প্রায় ১২ টি গ্রামে ঢোকার প্রধান রাস্তায় নির্মাণ করা হচ্ছে অস্থায়ী কালভার্ট। বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ছোটপাথারি এলাকায় কাজ শেষ হলে বর্ষায় জল জমার সমস্যা অনেকটাই কমবে।

বামনগোলার ১২টি গ্রামে ভাঙা রাস্তায় তৈরি হচ্ছে কালভার্ট
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হবিবপুর: বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে প্রায় ১২ টি গ্রামে ঢোকার প্রধান রাস্তায় নির্মাণ করা হচ্ছে অস্থায়ী কালভার্ট। বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ছোটপাথারি এলাকায় কাজ শেষ হলে বর্ষায় জল জমার সমস্যা অনেকটাই কমবে।  প্রতি বর্ষায় ব্রাহ্মণী ও পুনর্ভবা নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। ছোটপাথারির বন্যার জল হাড়িয়া নদীতে মিশে যায়। এরপর জগদলা গ্রাম পঞ্চায়েতের বেশকিছু এলাকার জল পুনরায় পুনর্ভবা নদীতে মিশে চলে যায় বাংলাদেশে। প্রতি বছর জলের স্রোত এতটাই বেড়ে যায়, অনেক গ্রামে রাস্তার অংশ ভাঙতে শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় সেচ দপ্তর জগদলায় সাতটি মুখের একটি স্লুইস গেট নির্মাণ করে। তবে তাতেও মেটেনি সমস্যা। স্লুইস গেটের মুখ অনেক ছোট বলে বেশি জল বের হয় না।  এতে পার্শ্ববর্তী ছোটপাথারি, খুটাদহ সহ প্রায় ১০ টি গ্রামে প্লাবনের সৃষ্টি হয়। গত বছর হাড়িয়া নদী সংলগ্ন ছোটপাথারি এলাকার বাঁধের রাস্তা জলের তোড়ে মাঝ বরাবর ভেঙে যায়। তখন রাস্তার ভাঙা অংশে কালভার্ট নির্মাণের দাবি জানান বাসিন্দারা। স্থানীয় রঞ্জিত বিশ্বাস বলেন, বৃষ্টি হলে হু হু করে জল বাড়তে শুরু করবে। সিমেন্টের রিং দিয়ে কালভার্ট নির্মাণ করা হয়েছে। স্থায়ী সমাধান করার দাবি জানাচ্ছি। বিডিও মনোজিৎ রায় বলেন, সেচ দপ্তর প্রাথমিকভাবে রাস্তার ভাঙা অংশে কালভার্ট তৈরি করছে। পরবর্তীতে স্থায়ী কংক্রিটের কালভার্ট নির্মাণ করা হবে। - নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ