Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সাংস্কৃতিক সন্ধ্যা

সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ-এর ৫০ বছর পূর্তির উদযাপন ও সমাবর্তন উৎসব সম্প্রতি উদযাপিত হল।

সাংস্কৃতিক সন্ধ্যা
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ-এর ৫০ বছর পূর্তির উদযাপন ও সমাবর্তন উৎসব সম্প্রতি উদযাপিত হল। ১৯৭৬ সালের ২৩ জানুয়ারি কলকাতায় এই সংস্থার পথ চলা শুরু। বর্তমানে বিশ্বের প্রায় ১৫টি দেশে ভারতীয় সংস্কৃতির প্রচারে কাজ করে চলেছে এই সংস্থা। এই উৎসবের উদ্বোধন করেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রধান তথা অধ্যাপক সমিত রায়, উপাচার্য সুরঞ্জন দাস এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্ত। এবছর কলামণি পুরস্কার পেলেন চিত্রকর যোগেন চৌধুরী, সঙ্গীত শিল্পী ইন্দ্রানী সেন ও তবলাবাদক পণ্ডিত বিক্রম ঘোষ। কাজল সেনগুপ্ত মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। হাজার কণ্ঠে সমবেত সঙ্গীত, পাঁচশো কণ্ঠের সমবেত আবৃত্তি, প্রায় ৮০০ নৃত্যশিল্পীর পারফরম্যান্স উপভোগ করেন দর্শক। পরিচালনায় ছিলেন সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট, আবৃত্তিকার শুভদীপ চক্রবর্তী, নৃত্যশিল্পী গুরু ডঃ থাঙ্কমণি কুট্টি, অমিতা দত্ত, সন্দীপ মল্লিক, কোহিনূর সেন বরাট, দ্রাবিন চট্টোপাধ্যায় ও সঙ্গীতা চাকি প্রমুখ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ