Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভারত-চীনের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন

ভারত-চীনের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজনৈতিক বোঝাপড়ার অভাব রয়েছে। সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ভারত ও চীনের মধ্যে সেতুবন্ধন করতে চান চীনা ভাষার পড়ুয়ারা। রবিবার শহরে ২৪তম ‘চাইনিজ ব্রিজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়-স্কুলের পড়ুয়ারা চীনা ভাষায় বক্তব্য রাখেন। চীনা ভাষায় নাচ-গানও প্রদর্শন করেন তাঁরা। প্রতিযোগিতায় জয়ী পড়ুয়া চীনে যাবেন। উপস্থিত ছিলেন ভারতের চীনা অ্যাম্বাসাডর শু ফেইহং। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত ও চীনের মানব সভ্যতা বহু বছরের। আমাদের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বহুদিনের। কেন আমাদের ভালো সম্পর্ক হবে না? আমাদের দুই দেশকেই অনেক কাজ করতে হবে। শুধু সরকার নয়, দুই দেশের পড়ুয়া, চিন্তকদের এগিয়ে আসতে হবে।’   

Advertisement

বিশ্বভারতী থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অমিত অরুণ মালি। তিনি বলছিলেন, ‘সীমান্ত নিয়ে আমাদের সঙ্গে ওই দেশের বিবাদ রয়েছে। কিন্তু সাংস্কৃতিকভাবে আমাদের মধ্যে অনেক মিল। সেই বিষয়টির মাধ্যমে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি।’ 
এদিন অনুষ্ঠানের শুরুতে কলকাতার চীনা কনসাল জেনারেল শু উয়েই বলেন, ‘ভারতে প্রথম চীনা ভাষা শিক্ষা শুরু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এখন দেখে খুবই ভালো লাগে, এখানে অনেক পড়ুয়া চীনা ভাষা শিখছেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ