Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুরে নব চেতন সংঘের কালীপুজোয় দর্শনার্থীদের ভিড়

মেদিনীপুরে নব চেতন সংঘের কালীপুজোয় দর্শনার্থীদের ভিড়
  • ২২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: প্রতিবছর নিষ্ঠার সঙ্গে কালীপুজো আয়োজন করে আসছে মেদিনীপুর শহরের নব চেতন সংঘ। শহরের রাজার প্রাচীর ধার এলাকায় এই মহিলা পরিচালিত পুজো দেখতে ব্যাপক ভিড় হচ্ছে। ক্লাবের সদস্যরা জানান, পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। স্থানীয় শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেন। সেইসঙ্গে ভোগ বিলি করা হয়। নবচেতন সংঘের উপদেষ্টা এডি বর্মন বলেন, বিভিন্ন এলাকার মহিলারা এই পুজোর সঙ্গে যুক্ত। তাঁরা নিষ্ঠার সঙ্গে এই পুজোর আয়োজন করেন। ৪৫তম বর্ষে কালীপুজোয় বিপুল দর্শনার্থীর সমাগম হয়েছে। ১৯৮০সালে রাজার প্রাচীর ধার এলাকার বেশ কয়েকজন মহিলা কালীপুজো আয়োজনের সিদ্ধান্ত নেন। শুরুর দিকে ছোট করেই পুজো হতো। পরে সেখানে মন্দির গড়ে তোলা হয়। সেই মন্দিরে মা কালীর ছবির নিত্যপুজো করা হয়। তবে কালীপুজোর সময় প্রতিমা আনা হয়। পূজার্চনার পাশাপাশি মহিলারা নানা সমাজকল্যাণমূলক কাজ করেন। করোনা সঙ্কটের সময়ও এলাকার মহিলারা একসঙ্গে সচেতনতা প্রচার করেছিলেন। মন্দির কমিটির সভানেত্রী পূর্ণিমা সরকার ও সম্পাদিকা স্নিগ্ধা ঘোষ বলেন, সমস্ত সদস্যের সহযোগিতা ছাড়া এই পুজো আয়োজন করা সম্ভব হতো না। সবাই কঠোর পরিশ্রম করে পুজোর আয়োজন করেন। আমরা নানা সমস্যায় এলাকার মানুষের পাশেও দাঁড়াই।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ