Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ছিনিয়ে নেওয়া হল আন্দোলনকারীকে , অন্নপূর্ণা বিক্ষোভে ধুন্ধুমার চোপড়ার দাসপাড়ায়

অন্নপূর্ণা যোজনার টাকার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল চোপড়ার দাসপাড়া এলাকা। দীর্ঘদিন ধরে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগ তুলে মঙ্গলবার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক মহিলা।

ছিনিয়ে নেওয়া হল আন্দোলনকারীকে , অন্নপূর্ণা বিক্ষোভে ধুন্ধুমার চোপড়ার দাসপাড়ায়
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চোপড়া: অন্নপূর্ণা যোজনার টাকার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল চোপড়ার দাসপাড়া এলাকা। দীর্ঘদিন ধরে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগ তুলে মঙ্গলবার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশকে ঘিরে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, গত তিন মাসেরও বেশি সময় ধরে তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না। প্রয়োজনীয় নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও প্রকল্পের সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। টাকা পাওয়ার আশায় অনেকেই বারবার পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে কোনো সদুত্তর মেলেনি। এদিন পঞ্চায়েত অফিসের সামনে রাস্তার উপর বসে বিক্ষোভ শুরু করেন মহিলারা। খবর পেয়ে দাসপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে। অভিযোগ, সেই সময় ভিড়ের মধ্যে থেকে এক পুরুষ বিক্ষোভকারীকে পুলিশ আটক করে ভ্যানে তোলার চেষ্টা করে। এই ঘটনাকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলতে দেখে বিক্ষোভকারীরা ভ্যান ঘিরে ফেলেন। পুলিশের বাধা উপেক্ষা করে উপস্থিত জনতা আটককে ভ্যান থেকে ছিনিয়ে নেন বলে অভিযোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ