Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ফলতায় রবিবার জগদ্ধাত্রী পুজো দেখতে ভিড়

একটানা চারদিন ধরে ফলতায় জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা চলছে। আজ, সোমবার শেষ হচ্ছে উৎসব। পুজো উদোক্তাদের মন ভারাক্রান্ত। প্রশাসনিক নির্দেশ অনুযায়ী, সোমবার রাত সাড়ে দশটার মধ্যে নিরঞ্জন পর্ব শেষ করতে হবে।

ফলতায় রবিবার জগদ্ধাত্রী পুজো দেখতে ভিড়
  • ৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: একটানা চারদিন ধরে ফলতায় জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা চলছে। আজ, সোমবার শেষ হচ্ছে উৎসব। পুজো উদোক্তাদের মন ভারাক্রান্ত। প্রশাসনিক নির্দেশ অনুযায়ী, সোমবার রাত সাড়ে দশটার মধ্যে নিরঞ্জন পর্ব শেষ করতে হবে। তার আগে রবিবার পুজোর শেষ মুহূর্তের আনন্দ পুরোপুরি উপভোগ করতে সন্ধ্যা থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়। রাত আটটার পর ভিড় উপচে পড়ে। মণ্ডপ এবং রাস্তায় ঠেলাঠেলি পর্যন্ত হয়েছে। পুজোর আয়োজকরা এবং পুলিস তা সামাল দিয়েছে। শনিবার রাত আটটায় বৃষ্টি থামার পর ভিড় বেড়েছিল। এক পুজো উদ্যোক্তার কথায়, রাত একটা পর্যন্ত যা ভিড় ছিল তা আগে আন্দাজ করা যায়নি। 

Advertisement

রবিবার শেষদিন বলে একাধিক পুজো রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রতিমা দেখার ফাঁকে অনেকে অনুষ্ঠান দেখেন। ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার (সদর) মিতুন দাস বলেন, ‘ফলতাজুড়ে সব মিলিয়ে ৭১টি জগদ্ধাত্রী পুজো হয়। ফলে পুলিসের উপর দেখভালের ও সুশৃঙ্খলভাবে ঘোরার সুযোগ করে দেওয়ার চাপ থাকে। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। সোমবার নিরঞ্জনপর্ব সুষ্ঠভাবে করার ব্যাপারেও প্রস্তুতি নেওয়া হয়েছে।’ তিনি জানান, প্রতিটি পুজো কমিটির নিরঞ্জনের জন্য আলাদা পুকুর আছে। ফলে কেউ প্রতিমা নিয়ে গঙ্গায় যায় না। সে কারণে প্রতিটি পুকুরঘাটে পুলিসি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। লাইফ বোট রাখা হবে। নির্দিষ্ট সময়ের ভিতর যাতে সমস্ত প্রতিমা নিরঞ্জন হয় সেদিকে নজর রাখা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ