Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

এবার বীরভূমে ২০ কোটি কালো টাকার হদিশ! সঙ্গে ১৫ কেজি সোনা

বীরভূমের কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। তৃণমূল সরকারের আমলে জেলার পাথর ব্যাবসায় তিনিই ছিলেন শেষ কথা। বারবার এই ব্যাবসায়ীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ।

এবার বীরভূমে ২০ কোটি কালো টাকার হদিশ! সঙ্গে ১৫ কেজি সোনা
  • ২৯ জুলাই, ২০২৬ ১০:৫৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। তৃণমূল সরকারের আমলে জেলার পাথর ব্যাবসায় তিনিই ছিলেন শেষ কথা। বারবার এই ব্যাবসায়ীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। এবার তারই  ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে হানা দিল পুলিশ। আর এই বাড়ি থেকে উদ্ধার হল নগদ ২০ কোটি টাকা। সঙ্গে প্রায় ১৫ কেজি সোনা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া তল্লাশি অভিযান বুধবার সকালেও চলছে। ঘটনাস্থলে আনা হয়েছে অন্তত পাঁচটি টাকা গোনার মেশিন এবং পাঁচটি বড় আকারের ট্রাঙ্ক, যা ঘিরে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

Advertisement

স্থানীয় সূত্রের খবর, মিনার মণ্ডল নিজেও পাথর ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং তিনি টুলু মণ্ডলের একাধিক ক্রাশারের সঙ্গেও যুক্ত। মঙ্গলবার গভীর রাতে আচমকাই মিনার মণ্ডলের বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। এরপরই শুরু হয় চিরুনি তল্লাশি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি উপস্থিত রয়েছেন পদস্থ আধিকারিকরা। 

কয়েক বছর আগেও সাধারণ সরকারি বাসের চালকের চাকরি করতেন মিনার মণ্ডল। হঠাৎই চাকরি থেকে অবসর নিয়েছিলেন তিনি। তারপর কীভাবে তাঁর বাড়িতে এমন কুবেরের ধন জমা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের দাবি, এই বিপুল পরিমাণ নগদ ও সোনার প্রকৃত মালিক আসলে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। অবসরগ্রহণের পর থেকে মিনার মণ্ডলই তার পাথরের কারবার ও আর্থিক লেনদেন সামলাতেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ