Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘুটিয়ারি শরিফে অস্ত্র সহ ধৃত দুষ্কৃতী

ঘুটিয়ারি শরিফে অস্ত্র সহ ধৃত দুষ্কৃতী
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফের অস্ত্র উদ্ধার হল ঘুটিয়ারি শরিফ এলাকা থেকে। অস্ত্রের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এক দুষ্কৃতীকেও। ধৃতের নাম গোপী যাদব, বাড়ি হাওড়া জগাছা থানার ইছাপুর এলাকায়। জীবনতলা থানা এলাকার নাগরতলাতে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পেয়ে সেখানে যায় ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির টহলদারি ভ্যান। তারা গোপীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে পুলিস তল্লাশি শুরু করে। তখন যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শটার দেশি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ। এরপরই যুবককে গ্রেপ্তার করা হয়।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ