Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রাজনীতি-ক্রিকেট মিলেমিশে এক! সপা সাংসদ প্রিয়ার সঙ্গে বাগদান সারলেন রিঙ্কু সিং

রিঙ্কুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। রবিবার দুপুরে লখনউয়ের একটি অভিজাত হোটেলে বাগদান সারলেন এই যুগল।

রাজনীতি-ক্রিকেট মিলেমিশে এক! সপা সাংসদ প্রিয়ার সঙ্গে বাগদান সারলেন রিঙ্কু সিং
  • ৮ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

৮ জুন, লখনউ: রিঙ্কু সিং। কেকেআর তো বটেই, টিম ইন্ডিয়ারও তিনি এখন অন্যতম ফিনিশার ব্যাটার। আর এবার সেই স্টার ব্যাটারই বাগদান সারলেন আর এক স্টারের সঙ্গে। রিঙ্কুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। রবিবার দুপুরে লখনউয়ের একটি অভিজাত হোটেলে বাগদান সারলেন এই যুগল। 

Advertisement

এই বাগদান অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও হাজির ছিলেন সপা নেতা অখিলেশ যাদব, জয়া বচ্চন, রামগোপাল যাদবের মতো নেতা। অন্যদিকে, ক্রিকেট জগৎ থেকে অনুষ্ঠানে হাজির ছিলেন বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। যদিও রিঙ্কুর দলের সদস্যদের কিন্তু অনুষ্ঠানে দেখা যায়নি। কারণ, ভারতীয় টিম ইতিমধ্যেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছে। ওই টিমে এমন অনেকেই রয়েছেন যারা রিঙ্কুর বিশেষ বন্ধুও। তবে প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমারকে বাগদান অনুষ্ঠানে দেখা গিয়েছে। তিনি হবু দম্পতিকে শুভেচ্ছাও জানান।

আপাতত জানা গিয়েছে, চলতি বছরের ১৮ নভেম্বর এই যুগল সাত পাকে বাঁধা পড়বেন। বারাণসীর তাজ হোটেলে ওই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। দুই তারকার বিয়েতে খুশির রোশনাই যে চোখ ধাঁধাবে সেই বিষয়ে নিশ্চিত সকলেই।     

Advertisement
সম্পর্কিত সংবাদ