নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গয়না গড়ার জন্য কারিগরকে প্রায় দু’কেজি রুপো দিয়েছিলেন স্বর্ণ বিপণির মালিক। প্রায় তিন লক্ষ টাকার মূল্যের সেই সাদা ধাতু নিয়ে চম্পট দেয় কারিগর। সিঙ্গুরের সেই ঘটনায় অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করেছে সিঙ্গুর থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে বেশকিছু পরিমাণ রুপো বাজেয়াপ্তও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গৌর দলুই। বছর ছত্রিশের ওই কারিগরের বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে তুলে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সিঙ্গুর থানা সূত্রে জানা গিয়েছে, স্বর্ণ বিপণীর মালিকের নাম প্রতিমা সাঁতরা। তাঁর কারখানায় কাজ করত গৌর। আগস্ট মাঝের মাঝামাঝি তাকে গয়না গড়ার জন্য ২ কেজি ১০০ গ্রাম রুপো দিয়েছিলেন প্রতিমাদেবী। অভিযোগ, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও সে গয়না গড়ে দেয়নি। তখন তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায়, তাকে রুপো দেওয়াই হয়নি। এরপর প্রতিমাদেবী থানায় অভিযোগ দায়ের করতে গেলে গা ঢাকা দেয় গৌর। সিঙ্গুর থানার ওসি সুদীপ্ত সাধুখাঁ ওই ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করেন। সেই দল দুই মেদিনীপুরে লাগাতার অভিযান শুরু করে। শেষপর্যন্ত কোলাঘাটের গোপালনগর থেকে গৌরকে ধরা হয়। দু’দিন আগে ওই অভিযানের সাফল্যের পরে গৌরকে লাগাতার জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। এরপর পাঁশকুড়া থানা এলাকার একটি ভাড়াবাড়ি থেকে কিছু পরিমাণ রুপো পুলিশ বাজেয়াপ্ত করেছে। হুগলি গ্রামীণ পুলিশের কর্তারা জানিয়েছেন, গৌর রুপো আত্মসাৎ করার কথা স্বীকার করেছে। সমস্ত চোরাই রুপো উদ্ধারের



