Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬

ভোটে বিপর্যয়ের কারণ খুঁজতে নাকাল সিপিএম

বিধানসভা নির্বাচনে সিপিএমের বিপর্যয়ের কারণ খুঁজতে দিল্লিতে জরুরি বৈঠক। যুব ও মহিলা ভোটারদের সরে যাওয়াকে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। বিস্তারিত পড়ুন।

ভোটে বিপর্যয়ের কারণ খুঁজতে নাকাল সিপিএম
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনে কেন বিপর্যয়? ফলাফল প্রকাশের দু’মাসের বেশি সময় পরেও তা খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে সিপিএম। গত ১১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত দিল্লিতে এই ইস্যুতে দলের জরুরি কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছিল সিপিএম। দলীয় সূত্রের দাবি, তিনদিনব্যাপী সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠকেও এসংক্রান্ত বিষয়ে কোনো স্পষ্ট দিশানির্দেশ খুঁজে পায়নি দল। 

Advertisement

সোমবার সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি জানিয়েছেন, ‘প্রধানত যেসব রাজ্যে বিধানসভা ভোট হয়েছে, কেন্দ্রীয় কমিটিতে সেই রাজ্যগুলির প্রত্যেক দলীয় প্রতিনিধিকেই হাজির থাকতে বলা হয়েছিল। সেইমতো রাজ্যভিত্তিক রিপোর্টিং হয়েছে। দলের গত পলিটব্যুরো বৈঠকে এবিষয়ে যে রিপোর্ট গ্রহণ করা হয়েছিল, তা নিয়েও আলোচনা হয়েছে।’ সিপিএমের কেন্দ্রীয় কার্যালয় নয়াদিল্লির একে গোপালন ভবন সূত্রে দাবি করা হয়েছে, বাংলায় প্রধানত যুব এবং মহিলা ভোটারদের দলের পাশ থেকে সরে যাওয়াকে বিপর্যয়ের অন্যতম বড়ো কারণ হিসাবে ধরা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ