Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দম্পতির ফেলে চলে যাওয়া ২ লক্ষ টাকার নগদ ও গয়না ফেরানো হল

বাস বদলের সময় একটু চায়ের দোকানে বসে আড্ডা। এরপর অন্য বাস ধরতে গিয়ে নিজের টাকা ও গহনা ভর্তি ব্যাগ ব্যাগ ফেলে রেখে চলে গিয়েছিলেন দম্পতি। যদিও প্রায় তিন ঘণ্টা পর সেখানে ওই দম্পতি ফিরে এলে তাঁদের হাতে ওই ব্যাগ ফিরিয়ে দেন স্থানীয় বাসিন্দারা।

দম্পতির ফেলে চলে যাওয়া ২ লক্ষ  টাকার নগদ ও গয়না ফেরানো হল
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: বাস বদলের সময় একটু চায়ের দোকানে বসে আড্ডা। এরপর অন্য বাস ধরতে গিয়ে নিজের টাকা ও গহনা ভর্তি ব্যাগ ব্যাগ ফেলে রেখে চলে গিয়েছিলেন দম্পতি। যদিও প্রায় তিন ঘণ্টা পর সেখানে ওই দম্পতি ফিরে এলে তাঁদের হাতে ওই ব্যাগ ফিরিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। সোমবার রাতের ওই ঘটনা বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ জঙ্গিপুর থেকে বর্ধমান গামী একটি বাস থেকে কুলি চৌরাস্তায় নামেন বীরভূমের গুসকরার দম্পতি মিঠুন দাস ও সুতনুকা দাস। জঙ্গিপুরে সুতনুকার বাপের বাড়ি। কুলির একটি চায়ের দোকানে প্রায় ৩০ মিনিট ধরে তাঁরা আড্ডা দেন। এরপর অন্য বাস ধরার জন্য তড়িঘড়ি সেখান থেকে উঠে যান। বাস ধরে অনেকটা দূর চলেও গিয়েছিলেন। কিন্তু প্রায় তিন ঘণ্টা পর ফের তাঁরা কুলির ওই চায়ের দোকানের কাছে ফিরে আসেন। আর সেখানে আসার পরেই খোয়া যাওয়া ব্যাগটি তাঁদের তুলে দেওয়া হয়।
কুলির বাসিন্দা একরাম আলি ওই ব্যাগটি কুড়িয়ে পেয়েছিলেন। একরাম বলেন, এদিন সন্ধ্যার সময় চায়ের দোকানে আসার সময় রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখি। তা অন্যদের জানাই। সকলের সামনে ব্যাগ খুলে দেখানো হয়। এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেই ওই দম্পতি ফিরে এসে হারিয়ে যাওয়া ব্যাগের খোঁজ করতে থাকেন। এরপর সকলের সামনে ব্যাগটি তুলে দেওয়া হয়। এনিয়ে সুতনুকা বলেন, ব্যাগে নগদ ও গহনা মিলিয়ে প্রায় দুই লক্ষ টাকার সামগ্রী ছিল। ব্যাগ ফিরে পেয়ে যেন নিজের জীবন ফিরে পেলাম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ