Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভয়াবহ অগ্নিকাণ্ড, মেয়ের জন্মদিনে পুড়ে মৃত্যু দম্পতির

এলাকায় শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই আগুনে পুড়ে মেয়ের জন্মদিনে মর্মান্তিক মৃত্যু হল এক দম্পতির। মৃতদের নাম দেব চৌধুরী (৪৭) এবং পম্পি চৌধুরী (৩৬)।

ভয়াবহ অগ্নিকাণ্ড, মেয়ের জন্মদিনে পুড়ে মৃত্যু দম্পতির
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: এলাকায় শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই আগুনে পুড়ে মেয়ের জন্মদিনে মর্মান্তিক মৃত্যু হল এক দম্পতির। মৃতদের নাম দেব চৌধুরী (৪৭) এবং পম্পি চৌধুরী (৩৬)। রবিবারের এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অসমের মালিগাঁওয়ের ভরালুমুখে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভরালুমুখের ৮ নম্বর রেলগেটের পোস্ট অফিস ভবনের কাছে বাড়ি ওই দম্পতির। রবিবার তাঁদের ৮ 

Advertisement

বছরের মেয়ের জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে দু’জনেই একসঙ্গে রান্না করছিলেন। ঘরেই খেলছিল শিশুটি। এমন সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে পোস্ট অফিস ভবনে। প্রাথমিকভাবে অনুমান, তৃতীয় তলায় আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তাঁদের বাড়িতেও। রান্নাঘরে থাকা সিলিন্ডার ফেটে ভয়াবহ আকার নেয় আগুনের লেলিহান শিখা। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক শুরু হয় স্থানীয়দের মধ্যে। তাঁদের তৎপরতায় দমকল বাহিনী এসে উদ্ধার করে তিনজনকে। গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি দম্পতির। দেব ও পম্পিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শিশুটি অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। 
এদিকে, আগুন থেকে বাঁচতে পোস্ট অফিস ভবনের তিনতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন বিমল শর্মা নামে এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

সম্পর্কিত সংবাদ