Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

সমবায় সমিতি: বকেয়া ঋণ উদ্ধারে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত

দীর্ঘদিন ধরে সমবায় সমিতিগুলিতে আর্থিক দুর্নীতি এবং সম্পত্তি লুটের অভিযোগ উঠেছে। এর জেরে গ্রামীণ এলাকার চাষি ও ছোটো ব্যবসায়ীরা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ।

সমবায় সমিতি: বকেয়া ঋণ  উদ্ধারে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: দীর্ঘদিন ধরে সমবায় সমিতিগুলিতে আর্থিক দুর্নীতি এবং সম্পত্তি লুটের অভিযোগ উঠেছে। এর জেরে গ্রামীণ এলাকার চাষি ও ছোটো ব্যবসায়ীরা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ। এবার বকেয়া ঋণ উদ্ধারে কড়া পদক্ষেপের বার্তা দিল জেলা প্রশাসন। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলা শাসকের অফিসে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া, জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া, বিধায়ক এবং আধিকারিকরা। বৈঠকে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের প্রায় ২৫ কোটি টাকা বকেয়া ঋণ উদ্ধারের বিষয়টিও উঠে আসে। দ্রুত সেই টাকা উদ্ধারে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক। এদিন মন্ত্রীর বার্তা, এটা মানুষের টাকা। ঋণ নিয়ে যাঁরা এখনও টাকা শোধ করেননি, তাঁদের দ্রুত বকেয়া মেটাতে হবে। প্রয়োজনে সম্পত্তি অ্যাটাচ করে টাকা উদ্ধারের কথাও বলা হয়েছে। মন্ত্রী আরও বলেন, ঋণ অনুমোদনে অনিয়ম থাকলে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো সরকারি আধিকারিকের সময়ে ঋণ দেওয়া হয়ে থাকলে এবং তা উদ্ধার নাহলে তাঁর দায়ও খতিয়ে দেখা হবে। প্রয়োজনে অবসরপ্রাপ্ত আধিকারিকের পেনশন এবং কর্মরত আধিকারিকের বেতন থেকে টাকা কাটার বার্তা দেওয়া হয়েছে। এদিন হাবড়ার জয়গাছা সমবায় সমিতি নিয়ে পাঁচ কোটি টাকার নয়ছয়ের অভিযোগে খাদ্যমন্ত্রী এবং জেলাশাসককে তদন্তের অনুরোধ করেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। 

Advertisement

অন্যদিকে ২২-০ ভোটে জয়লাভ করে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচিত হলেন বিজেপির প্রসেনজিৎ ভৌমিক। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এস্কেন্দার গাজির বিরুদ্ধে কয়েকদিন আগে অনাস্থা নিয়ে আসে বেশ কিছু সদস্য। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা এলাকার তৃণমূল নেতা এস্কান্দার গাজির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন সদস্যরা। শুক্রবার হাসনাবাদ থানার পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হয় নির্বাচন। সেখানে ২২-০ ভোটে জয়লাভ করেন বিজেপির প্রসেনজিৎ ভৌমিক। 
ফলাফল প্রকাশিত হওয়ার পর বিজেপি কর্মীরা আনন্দে মেতে ওঠেন। প্রসেনজিৎ বলেন, প্রতিটা পঞ্চায়েত সমিতির সদস্য আমাকে সমর্থন করেছে , সকলকে ধন্যবাদ। আগামী দিন সবাইকে নিয়ে উন্নয়নের পরিকল্পনা করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ