Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার: ৯-এ-৯ স্লোগান শাসক, বিরোধীর

নির্বাচনের ঢাকে কাঠি পড়ার অনেক আগে থেকেই কোচবিহার জেলায় ন’টি আসন দখলের লক্ষ্যে ‘৯-এ-৯’ স্লোগান তুলেছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই পথে হাঁটল বিজেপিও।

কোচবিহার: ৯-এ-৯ স্লোগান শাসক, বিরোধীর
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: নির্বাচনের ঢাকে কাঠি পড়ার অনেক আগে থেকেই কোচবিহার জেলায় ন’টি আসন দখলের লক্ষ্যে ‘৯-এ-৯’ স্লোগান তুলেছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই পথে হাঁটল বিজেপিও। ৯-এ-৯ এর লক্ষ্যে তৃণমূলের পক্ষ থেকে পোস্টার সাঁটা শুরু হয়েছে। দলের একাংশ মনে করছেন, এই স্লোগানকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। বিজেপি কোচবিহার জেলায় ন’টি আসনে জয়ের লক্ষ্যেই ময়দানে নামলেও তাদের সাংগঠনিক জেলার অধীনে সাতটি আসন রয়েছে। বাকি দু’টির মধ্যে মেখলিগঞ্জ জলপাইগুড়ি সাংগঠনিক জেলা ও তুফানগঞ্জ আলিপুরদুয়ার জেলার অধীনে। 

Advertisement

জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, আমরা ৯-এ-৯ স্লোগানকে সামনে রেখে প্রচার চালাচ্ছি। এর জন্য পোস্টার, ব্যানার দেওয়া হচ্ছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর দাবি, এবারের নির্বাচনে কোচবিহারে ক্ষেত্রে ন’টি আসনেই দল জয়ী হবে। 
চব্বিশের লোকসভা নির্বাচনে কোচবিহারের সমস্ত তৃণমূল নেতৃত্ব একজোট হয়ে লড়াইয়ে শামিল হয়েছিল। ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব এড়িয়ে একজোট হওয়ার সেই প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসকে ব্যাপক ডিবিডেন্ট দিয়েছিল। লোকসভা নির্বাচনে দল জয়ী হয়। কিন্তু তারপর ফের কোচবিহারে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে। যা নিয়ে দলের অন্দরে কম দড়ি টানাটানি হয়নি। এখন বিধানসভা নির্বাচন। তার আগে দলের ঐক্যবদ্ধ রূপকে সামনে রেখে ভোট বৈতরণী পার করতে হবে তৃণমূলকে। তাই একদিকে যেমন সমস্ত নেতৃত্বকে একযোগে জেলার আসনগুলি জয়ের লক্ষ্যে জোর দিতে হবে, তেমনই এই স্লোগানকে হাতিয়ার করে তাদের এগতে হবে। কারণ রাজনৈতিক মহলের মতে, বিজেপি এবার তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে। তারাও নির্বাচনি লড়াইয়ে এক ইঞ্চি জমিও তৃণমূলকে ছাড়বে না। 

সম্পর্কিত সংবাদ