Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সমাবর্তন অনুষ্ঠিত

বৃহস্পতিবার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) আন্তর্জাতিক কেন্দ্রের শিক্ষার্থীদের ৭৭তম সমাবর্তন অনুষ্ঠিত হয়।

স্ট্যাটিস্টিক্যাল  ইনস্টিটিউটের সমাবর্তন অনুষ্ঠিত
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) আন্তর্জাতিক কেন্দ্রের শিক্ষার্থীদের ৭৭তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি হয় বরানগরের প্রধান ক্যাম্পাসে। এই অনুষ্ঠানে ১১টি দেশের মোট ১৮ জন সফল শিক্ষার্থীকে স্ট্যাটিসটিকস থিয়োরি ও অ্যাপ্লিকেশনের  উপর ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হয়। এই কৃতীদের মধ্যে ছয়জন মহিলা। জিম্বাবোয়ে, তানজানিয়া, ঘানাসহ আফ্রিকার বিভিন্ন দেশ এবং নেপাল, ফিজি, মায়নামার ও শ্রীলঙ্কা থেকেও শিক্ষার্থীরা আইএসআইয়ের কোর্স করতে এসেছিলেন। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন এবং আইএসআইয়ের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক বিমলকুমার রায়। উপস্থিত ছিলেন আইএসআইয়ের ডিরেক্টর অয়েন্দ্রনাথ বসু এবং সংস্থার অন্য বিশিষ্ট কর্তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ