Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ফাইনালের মাঠ নিয়ে বিতর্ক

বিশ্বকাপের খেতাবি লড়াইয়ের আগে চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে ঘাস। এবারের আসরে বিভিন্ন মাঠের টার্ফ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

ফাইনালের মাঠ নিয়ে বিতর্ক
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: বিশ্বকাপের খেতাবি লড়াইয়ের আগে চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে ঘাস। এবারের আসরে বিভিন্ন মাঠের টার্ফ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে নিউ ইয়র্ক-নিউ জার্সির মাঠ নিয়ে। রবিবার এখানেই হবে ফাইনাল। ইতিমধ্যে একাধিক দল ক্ষোভ প্রকাশ করেছে এই মাঠের ঘাস নিয়ে। তাই খেতাবি যুদ্ধের আগে মাঠের প্রস্তুতি সংক্রান্ত ব্যাপারে নড়েচড়ে বসেছে ফিফা। আসলে, আমেরিকায় প্রচণ্ড গরমের কারণে ঘাস শুকিয়ে যাচ্ছে। তাছাড়া এই মাঠগুলিতে ছিল কৃত্রিম ঘাসের টার্ফ। বিশ্বকাপের জন্য যুদ্ধকালীন তৎপরতায় আসল ঘাস বসানো হয়েছে। ফলে তার গুণমান প্রত্যাশিত উচ্চতায় পৌঁছায়নি। মাঠের বিভিন্ন অংশ বিভিন্নরকম আচরণ করছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে ফুটবলারদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ