Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে ভেঙে ফেলা হল ড্রেনের উপর নির্মাণ

সরকারি ড্রেনের উপর থেকে অবৈধ নির্মাণ সরিয়ে ফেলা হল। পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে ওই নির্মাণ ভেঙে দিলেন। বৃহস্পতিবার দুপুরে দাসপুর গঞ্জের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

দাসপুরে ভেঙে ফেলা হল ড্রেনের উপর নির্মাণ
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: সরকারি ড্রেনের উপর থেকে অবৈধ নির্মাণ সরিয়ে ফেলা হল। পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে ওই নির্মাণ ভেঙে দিলেন। বৃহস্পতিবার দুপুরে দাসপুর গঞ্জের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন, দাসপুর গঞ্জে ড্রেনের উপর বেশ কিছু অবৈধ নির্মাণ নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত করে তুলেছিল। সেই জন্যই এই উদ্যোগ নিতে বাধ্য হলাম। আগামী দিনে ড্রেনের উপর যে সমস্ত নির্মাণ রয়েছে সবই ভেঙে দেওয়া হবে।
দাসপুর গঞ্জে নিকাশি ব্যবস্থা মোটেই ভালো নয়। ড্রেনগুলি বিভিন্নভাবে দখল হয়ে যাওয়ায় একটু বৃষ্টি হলেই এলাকা বন্যার মতো প্লাবিত হয়ে যায়। ওই গঞ্জের বাসিন্দা সন্তু বেরা, জিতেন সাহা বলেন, ড্রেনগুলি দিয়ে জল নিকাশি হতে না পারায় ভারী বৃষ্টি হলেই দাসপুর গ্রামীণ হাসপাতালে, ডাক্তারদের কোয়ার্টারে, থানা চত্বরে জল দাঁড়িয়ে যাচ্ছিল। বহু  মানুষকে সমস্যায় পড়তে হচ্ছিল।
পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, প্রথমে পঞ্চায়েত সমিতির তরফে ওই সমস্ত দখলদারদের নোটিস করা হয়েছিল। কিন্তু, তাতেও কোনও কাজ না হওয়ায় এদিন জেসিবি দিয়ে একটি বাড়ির একাংশ ভেঙে দেওয়া হয়। এবার আশা করা হচ্ছে, অন্যান্য দখলদাররা অবৈধ নির্মাণ ভেঙে ফেলবেন। সুকুমারবাবু বলেন, তা না করলে আমাদেরই ব্যবস্থা নিতে হবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ