Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর-সোনারপুর রাস্তার পাশে পড়ে ইমারতি দ্রব্য, ঘটছে দুর্ঘটনা

বারুইপুর-সোনারপুর রাস্তার পাশে পড়ে ইমারতি দ্রব্য, ঘটছে দুর্ঘটনা
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর থেকে সোনারপুর পর্যন্ত রাস্তার পাশে যত্রতত্র পড়ে থাকছে ইমারতি দ্রব্য। ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, এর জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। নালিশ করলেও নীরব পুলিস প্রশাসন। এনিয়ে বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, বিষয়টি দেখা হচ্ছে।

Advertisement

রাস্তার পাশে এই ইমারতি দ্রব্য পড়ে থাকার জেরেই বৃহস্পতিবার দুর্ঘটনা ঘটল বারুইপুরের খাসমল্লিকে সার্দান বাইপাসে। রাস্তার ধারে রাখা ইট, বালিতে ধাক্কা খেয়ে উল্টে যায় পাটের দড়ি বোঝাই ট্রাক। নদীয়া থেকে ট্রাকটি যাচ্ছিল জয়নগরের দিকে। এই রাস্তায় একাধিক স্কুল আছে। ট্রাক উল্টে যাওযায় পড়ুয়াদের সমস্যায় পড়তে হয়।
বাসিন্দাদের অভিযোগ, এমন দুর্ঘটনা আকছাড় হচ্ছে বারুইপুর, সোনারপুরে। বারুইপুর শহর এলাকায় রাস্তার ধারে একাধিক আবাসন, মল গড়ে উঠছে। সেই কাজের জন্য ইমারতি দ্রব্য রাস্তায় ফেলে রাখা হয়েছে। আর তার থেকেই দুর্ঘটনা ঘটছে। বারুইপুর উড়ালপুলেও রাস্তার ধারে মাটি, ইট ফেলে রাখা হয়েছে। এতে প্রতিনিয়ত অসুবিধায় পড়তে হচ্ছে গাড়ি চালকদের। পাশাপাশি, রাজপুর সোনারপুর পুরসভায় ২১ নম্বর ওয়ার্ড সুভাষগ্রাম রেলগেট পার হলেই দেখা যাবে, রাস্তা জুড়ে পড়ে আছে ইমারতি দ্রব্য। বাসিন্দারা বলেন, রোজই কোনও না কোনও গাড়ি উল্টে যাচ্ছে। পুলিস প্রশাসনে জানিয়েও কাজ হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ