Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারের সব বিধানসভা আসনেই প্রার্থী দেবে কংগ্রেস

কোচবিহার জেলার ন’টি বিধানসভা আসনেই প্রার্থী দিচ্ছে কংগ্রেস। ইতিমধ্যেই প্রতিটি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রদেশ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে।

কোচবিহারের সব বিধানসভা আসনেই প্রার্থী দেবে কংগ্রেস
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলার ন’টি বিধানসভা আসনেই প্রার্থী দিচ্ছে কংগ্রেস। ইতিমধ্যেই প্রতিটি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রদেশ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। কংগ্রেসের এই সিদ্ধান্তকে কোচবিহার লাইন বলে উল্লেখ করছে স্থানীয় নেতৃত্ব। কারণ গত লোকসভা নির্বাচনে কোচবিহারে কংগ্রেস এককভাবে লড়াই করেছিল। এদিকে কংগ্রেস যখন একলা চলো নীতিতে হাঁটতে শুরু করেছে ঠিক তখনই আসন রফা নিয়ে বামফ্রন্ট্রের শরিকি দড়ি টানাটানি অব্যাহত রয়েছে। জেলার ন’টি আসনের মধ্যে ফরওয়ার্ড ব্লক পাঁচ ও সিপিএম চারটি আসনে দাঁড়ায়। কিন্তু এবার সিপিএম এখানে পাঁচটি আসন দাবি করতে শুরু করেছে। যদিও ফরওয়ার্ড ব্লক সাফ জানিয়ে দিয়েছে তারা যেসব আসনে চিরকাল প্রার্থী দিয়ে এসেছে সেই সব আসনেই তারা লড়াই করবে। এগুলি তাদেরই আসন। তাই আলাদা করে চাওয়ার কিছু নেই।

Advertisement

জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকার বলেন, জেলায় কংগ্রেস সব আসনে প্রার্থী দিচ্ছে। গত লোকসভা নির্বাচনে আমরা কোচবিহারে একাই লড়াই করেছিলাম। দিল্লির সবুজ সংকেত পেয়েছিলাম বলেই সেটা হয়েছিল। এটাই কোচবিহার লাইন। এতে আমরা ভোট কম পেলেও আমাদের পতাকা সর্বত্র পৌঁছে গিয়েছিল। এবারও আমরা সব আসনে লড়ব।
ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার বলেন, আমরা পাঁচটি আসনে প্রার্থী দিই। সেটাই দেব। এতে চাওয়ার কিছু নেই। যা ছিল তাই থাকবে। 
সিপিএমের জেলা সভাপতি অনন্ত রায় বলেন, কংগ্রেস কী করবে সেটা তাদের বিষয়। আমরা আগে চারটি আসনে প্রার্থী দিতাম। এবার আমরা জেলায় পাঁচটি আসন চাইছি। কারণ ওদের সেই সাংগঠনিক ভিত্তি নেই। তবে বামেরা জোট করেই লড়াই করবে। আমরা বিষয়টি রাজ্যে পাঠিয়েছি। এবার বাকিটা রাজ্য ঠিক করবে। বাস্তবতা তো মানতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ