Bartaman Logo
৭ জুন, ২০২৬

ভাগবতের মন্তব্যের পর মোদি বিদায়ের প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে কংগ্রেস

আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছর পূর্ণ হলেই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন নরেন্দ্র মোদি? এই প্রশ্নের উত্তর পেতে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

ভাগবতের মন্তব্যের পর মোদি বিদায়ের প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে কংগ্রেস
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছর পূর্ণ হলেই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন নরেন্দ্র মোদি? এই প্রশ্নের উত্তর পেতে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল। আসলে জল্পনার সলতেয় আগুন লাগিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত স্বয়ং। আর ভাগবতের সেই বক্তব্যকে অস্ত্র করে ক্ষমতার গদি থেকে মোদি হটানোর ডাক দিয়ে ময়দানে কংগ্রেস। উপহাসের সুরে আক্রমণ করেছেন দলের সাংসদ তথা প্রধান মুখপাত্র জয়রাম রমেশ—প্রধানমন্ত্রী এখন ‘পুরস্কারজীবী’। ইদানীং যে দেশেই যাচ্ছেন, সেখানকার সর্বোচ্চ সম্মান নিয়ে ফিরছেন। কিন্তু বেচারা প্রধানমন্ত্রী, দেশে ফিরলেই আরএসএস প্রধান মনে করিয়ে দেবেন যে ১৭ সেপ্টেম্বর পঁচাত্তরে পা দিচ্ছেন। আবার মোদিও পাল্টা ভাগবতকে মনে করাতে পারেন, আপনিও তো ১১ সেপ্টম্বর ৭৫ বছরে পা দেবেন।

Advertisement

জয়রামের সঙ্গে তাল মিলিয়ে এআইসিসির মিডিয়া বিভাগের প্রধান পবন খেরার কটাক্ষ, ‘দেশ কে আচ্ছে দিন আনেওয়ালা হ্যায়/ভাগবত অউর মোদি যানেওয়ালা হ্যায়।’ উপহাসের পারদ চড়িয়ে তিনি আরও বলেছেন, ‘রাজনীতিতে না থাকলে হয়তো বলিউডে থাকতেন মোদিজি। 
তবে ভালো হয়েছে তিনি যাননি। বলিউড বেঁচে গিয়েছে। কিন্তু দেশ বরবাদ হয়ে গিয়েছে। তবে এবার আচ্ছে দিন আসছে। মোদিজি আর মোহন ভাগবত অবসর নেবেন।’ উদ্ধবপন্থী শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর মতে, আরএসএস আর বিজেপির মধ্যে গোলমাল বেঁধে গিয়েছে। এটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। ২০১৪ সালে যখন বিজেপি ক্ষমতায় এল, তখন পঁচাত্তরোর্ধ্ব নেতাদের মার্গদর্শন মণ্ডলীতে পাঠিয়ে দিয়েছিল। এখন মোদি সরকারের ১১ বছরে সেই কথাই ম঩নে করিয়ে দিচ্ছে আরএসএস।

সম্পর্কিত সংবাদ