Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কংক্রিটের নদীবাঁধ হচ্ছে, মাটি ফেলে উঁচু হবে কেল্লার মাঠও

কংক্রিটের নদীবাঁধ হচ্ছে, মাটি ফেলে উঁচু হবে কেল্লার মাঠও
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙতে ভাঙতে একেবারে নদীতে তলিয়ে গিয়েছিল ডায়মন্ডহারবার কেল্লার মাঠ সংলগ্ন নদীবাঁধ। ফলে কোটাল অথবা ভারী বৃষ্টি হলেই নদীর জল উঠছে ঢুকে পড়তো এই পর্যটন কেন্দ্রে। বহুদিনের এই সমস্যার এবার অবসান হতে চলেছে। এক কোটি টাকার বেশি খরচ করে কেল্লার মাঠ সংলগ্ন প্রায় আড়াইশো মিটার এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে কংক্রিটের বাঁধ। এছাড়া মাটি ফেলে ওই মাঠটি উঁচু করা হবে বলেও ঠিক হয়েছে। ডায়মন্ডহারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস বলেন, আধুনিক পদ্ধতিতে এই বাঁধ তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এই এলাকাটি সুরক্ষিত থাকে, সেজন্য সবরকম ব্যবস্থা করা হবে। এছাড়াও কেল্লার মাঠে নদীর পাড়ে সৌন্দর্যায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে। দিন কয়েক আগেই এই নদীবাঁধ তৈরির কাজের সূচনা করা হয়। পুরসভার দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকাটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু বর্ষার সময় বেশিরভাগ দিন জলের তলায় থাকে এই মাঠ। কর্তৃপক্ষ আশা করছে, নদীবাঁধ তৈরি হয়ে গেলে, জল উপচে ভিতরে আর ঢুকবে না। ঢেউয়ের ঝাপটা এড়াতে শাল বল্লা দিয়ে পাইলিংও করা হবে। থাকবে কংক্রিটের ব্লকও। মাটির নীচের অংশও যাতে স্রোতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। আগামী বর্ষাকালের আগে এই কাজ শেষ করার মরিয়া চেষ্টা করছে সেচদপ্তর। মাঠ উঁচু করতে কতটা মাটি লাগবে, সেটা হিসেব করে ঠিক করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ