Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আইটিআই উত্তীর্ণ পড়ুয়াদের উপর সমীক্ষার সিদ্ধান্ত

আইটিআই পাশ করে পড়ুয়ারা কোথায় চাকরি পেয়েছেন, জানতে এবার সমীক্ষা করবে কারিগরি শিক্ষা দপ্তর। তাঁদের ফোন করে ৪৭টি প্রশ্নের ভিত্তিতে বিভিন্ন তথ্য নেওয়া হবে।

আইটিআই উত্তীর্ণ পড়ুয়াদের উপর সমীক্ষার সিদ্ধান্ত
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আইটিআই পাশ করে পড়ুয়ারা কোথায় চাকরি পেয়েছেন, জানতে এবার সমীক্ষা করবে কারিগরি শিক্ষা দপ্তর। তাঁদের ফোন করে ৪৭টি প্রশ্নের ভিত্তিতে বিভিন্ন তথ্য নেওয়া হবে। উত্তীর্ণ পড়ুয়াদের তথ্যপঞ্জী তৈরি করার লক্ষ্যেই এই কাজ বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই সংক্রান্ত কোনও তথ্য দপ্তরের কাছে এখনও পর্যন্ত নথিভুক্ত নেই।

Advertisement

শুক্রবার এ বিষয়ে দপ্তরে একটি বৈঠক হয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কীভাবে কাজটি করতে হবে, তা নিয়ে সমস্ত আইটিআই কলেজের অধ্যক্ষের সঙ্গে আধিকারিকরা বিস্তারিত আলোচনা করেন। সূত্রের খবর, সোমবার থেকেই কলেজগুলিকে উত্তীর্ণ পড়ুয়াদের ফোন করার কাজ শুরু করে দিতে বলা হয়েছে। কবে ভর্তি হয়েছিলেন, কলেজ প্লেসমেন্টের ব্যবস্থা করেছিল কি না, বিদেশে চাকরি করতে ইচ্ছুক কি না, পূর্বতন চাকরির তথ্য ইত্যাদি বিষয় প্রশ্নোত্তর আকারে জানা হবে তাঁদের থেকে। গত তিন বছরে বিভিন্ন আইটিআই থেকে যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নিয়েই এই সমীক্ষা চালানোর সিদ্ধান্ত হয়েছে। কেউ যদি চাকরি বা কাজ নাও করেন, সেই তথ্যও সমীক্ষা রিপোর্টে উল্লেখ করতে হবে। ২০ দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে দপ্তর। সংশ্লিষ্ট মহল মনে করছে, ভবিষ্যতে এই তথ্যপঞ্জীর ভিত্তিতে চাকরিপ্রার্থীদের নিয়ে বড় কোনও পরিকল্পনা থাকতে পারে সরকারের।

সম্পর্কিত সংবাদ