Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬

কেন্দ্রীয় বিদ্যালয়: ষষ্ঠ-নবমে বাধ্যতামূলক সংস্কৃত বিভাগ

এবার সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়ে সংস্কৃত বিভাগ বাধ্যতামূলক। চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে নয়া ব্যবস্থা। এব্যাপারে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান (কেভিএস) জানিয়েছে, ষষ্ঠ ও নবম শ্রেণিতে অন্তত একটি সংস্কৃত সেকশন বা বিভাগ রাখতে হবে।

কেন্দ্রীয় বিদ্যালয়: ষষ্ঠ-নবমে বাধ্যতামূলক সংস্কৃত বিভাগ
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এবার সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়ে সংস্কৃত বিভাগ বাধ্যতামূলক। চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে নয়া ব্যবস্থা। এব্যাপারে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান (কেভিএস) জানিয়েছে, ষষ্ঠ ও নবম শ্রেণিতে অন্তত একটি সংস্কৃত সেকশন বা বিভাগ রাখতে হবে। গত ২৯ মে একটি সার্কুলারে এই সংস্থা জানিয়েছে, দ্রুত অভিভাবক ও পড়ুয়াদের সঙ্গে আলোচনা করে তৃতীয় ভাষাটি চূড়ান্ত করে নিতে হবে। নয়া শিক্ষা নীতি অনুসারে হিন্দি ও ইংরেজির পাশাপাশি ছাত্রছাত্রীদের তৃতীয় একটি ভাষাও শিখতে হবে। তৃতীয় ভাষাটি সংস্কৃত বা আঞ্চলিক ভাষা হতে হবে। কিন্তু, যেসব সরকারি কর্মী-আধিকারিকদের দ্রুত বদলি হয়, তাঁদের সন্তানদের জন্য প্রতিটি কেন্দ্রীয় বিদ্যালয়ে সংস্কৃত ভাষায় একটি সেকশন রাখতেই হবে। সার্কুলারে বলা হয়েছে, কতজন পড়ুয়া সংস্কৃত বা স্থানীয় ভাষা নির্বাচন করেছে, সেই তথ্য আলাদা করে জমা দিতে হবে। অন্তত ১৫ জন পড়ুয়া হলে নির্দিষ্ট ভাষার জন্য পৃথক সেকশন তৈরি করবে স্কুল কর্তৃপক্ষ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ