Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

ঝাড়গ্রামে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের নামে অভিযোগ দায়ের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি দিয়ে তৈরি পোস্টার প্রদর্শনের জন্য অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের হল ঝাড়গ্রামে।

ঝাড়গ্রামে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের নামে অভিযোগ দায়ের
  • ২৭ জুলাই, ২০২৬ ২০:৪৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি দিয়ে তৈরি পোস্টার প্রদর্শনের জন্য অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের হল ঝাড়গ্রামে। আজ, সোমবার জেলা বিজেপি’র তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। অবিলম্বে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। গত শুক্রবার ধর্মতলায় ছাত্র আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। সেখানে তিনি প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শন করেছেন বলে অভিযোগ।

Advertisement

ঝাড়গ্রাম জেলা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে ঘটনার পরেই নিন্দা প্রকাশ করা হয়েছিল। জেলা বিজেপির সাধারণ সম্পাদক জয়ন্ত রায় সহ অন্য নেতারা এদিন সন্ধ্যেবেলায় থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। এর আগেই শ্রীলেখা অবশ্য দাবি করেছেন, পোস্টারের বিষয়বস্তু তিনি দেখতে পাননি। ওই পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি ছিল, তিনি লক্ষ্য করেননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ