নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঙ্গুরে বন্ধ হয়ে যাওয়া ন্যানো কারখানার ক্ষতিপূরণ হিসাবে ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা এবং ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ১১ শতাংশ হারে বার্ষিক সুদ টাটা মোটরসকে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আইনি লড়াই অব্যাহত থাকায়, এই অর্থ প্রদানের উপর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিপূরণের বিষয়টি টাটা মোটরসকে মিটমাট করে নেওয়ার আরজি জানাল রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য শিল্পদপ্তরের পদস্থ কর্তারা মুম্বই গিয়ে টাটা মোটরসের কাছে এই আবেদন জানিয়েছেন।



