Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে নিম্নমানের ওষুধ বিক্রি বন্ধে অভিযানে কমিটি

বাজারে নিম্নমানের ওষুধ বিক্রি হচ্ছে কি না, যাচাই করতে অভিযানে নামল প্রশাসনের বিশেষ কমিটি। বৃহস্পতিবার মালদহ জুড়ে এই অভিযান চলে।

মালদহে নিম্নমানের ওষুধ বিক্রি বন্ধে অভিযানে কমিটি
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: বাজারে নিম্নমানের ওষুধ বিক্রি হচ্ছে কি না, যাচাই করতে অভিযানে নামল প্রশাসনের বিশেষ কমিটি। বৃহস্পতিবার মালদহ জুড়ে এই অভিযান চলে। ভেজাল ওষুধ বিক্রি বন্ধ করতে তৎপর রাজ্য সরকার। কোন ওষুধ নিম্নমানের, কোনগুলি বিক্রি করা যাবে, তার তালিকা তৈরি করেছে সরকার। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী এব্যাপারে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন। সেই মতো এদিন অভিযানে নামে জেলা প্রশাসনের বিশেষ দল। মালদহের অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) সেখ আনসার আহমেদ বলেন, ওষুধের গুণমান যাচাই করতে এদিন বিভিন্ন ওষুধের দোকান পরিদর্শন করা হয়। একই সঙ্গে বাজারে জাল ওষুধ বিক্রি বন্ধ নিশ্চিত করতেই এই পরিদর্শন চলছে। 

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের নির্দেশের পরই বৈঠক করেন জেলাশাসক। সেই বৈঠক থেকে তিনি একটি কমিটিও গঠন করে দেন। বৃহস্পতিবার প্রশাসনের তরফে মালদহ জেলার বেশকিছু ওষুধের দোকান পরিদর্শনে যাওয়া হয়। সেখানে অনেকগুলি বিষয় খতিয়ে দেখা হয়েছে। যেমন সরকারের তরফে কয়েকটি নির্দিষ্ট ওষুধ ভালো গুণমানের নয় বলে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই সেই তালিকা রাজ্যের সমস্ত ওষুধের দোকানে পৌঁছেও গিয়েছে। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের তরফেও বারবার বলা হয়েছে যাতে ওই ওষুধগুলি কেউ বিক্রি না করেন। প্রশাসনের এই নির্দেশিকা মানা হচ্ছে, নাকি ড্রাগ কন্ট্রোলার, প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের চোখে ধুলো দিয়ে নিম্নমানের ওষুধ বিক্রি চলছে, এদিন তা সরেজমিনে খতিয়ে দেখা হয়। ছোট, বড় ওষুধের দোকান এবং হোলসেলারদের স্টকে যে সমস্ত ওষুধ মজুত রয়েছে, তার গুণমান কেমন, জাল ওষুধ রয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখা হয়। প্রশাসনের এক কর্তা জানান, সম্প্রতি মালদহ জেলার কালিয়াচক থেকে বিপুল জাল ওষুধ উদ্ধার হয়। এরপর থেকেই জাল কারবার রুখতে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ