নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এই প্রথম বুথ লেভেল অফিসারদের বিশেষ প্রশিক্ষণ দেবে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৯-১০ এপ্রিল দিল্লিতে আইআইআইডিইএম - এ অনুষ্ঠিত হবে এই কর্মসূচি। ভোটার তালিকায় নাম তোলার প্রাথমিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বিএলওদের। সেই কাজ করতে নতুন কোনও বিষয় রপ্ত করানো হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, এবার যেভাবে ভোটার তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেটা যাতে না হয় তার জন্য বুথ লেভেল অফিসারদের বিশেষ পাঠ দিতে চাইছে কমিশন। কীভাবে সমীক্ষা করতে হবে, নাম তোলার জন্য কী কী করণীয় তা নতুনভাবে ঝালিয়ে নিতেই ডাকা হচ্ছে দিল্লিতে।



