Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫ আইপিএসকে পর্যবেক্ষক করে ভিনরাজ্যে পাঠাচ্ছে কমিশন, বিতর্ক

রাজ্যের ১৫ জন আইপিএসকে তামিলনাড়ু ও কেরলে পর্যবেক্ষক করে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছেন রশিদ মুনির খান, সন্দীপ কর, প্রিয়ব্রত রায়, প্রবীন কুমার ত্রিপাঠী, মুকেশ, মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায়, ধৃতিমান সরকার, সি সুধাকর, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমনদীপ, আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া ও সৈয়দ ওয়াকার রাজা।

১৫ আইপিএসকে  পর্যবেক্ষক করে ভিনরাজ্যে পাঠাচ্ছে কমিশন, বিতর্ক
  • ১৯ মার্চ, ২০২৬ ০৯:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ১৫ জন আইপিএসকে তামিলনাড়ু ও কেরলে পর্যবেক্ষক করে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছেন রশিদ মুনির খান, সন্দীপ কর, প্রিয়ব্রত রায়, প্রবীন কুমার ত্রিপাঠী, মুকেশ, মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায়, ধৃতিমান সরকার, সি সুধাকর, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমনদীপ, আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া ও সৈয়দ ওয়াকার রাজা। 

Advertisement

কমিশন সূত্রে খবর, বিধাননগরের সিপি মুরলীধর শর্মাকে তামিলনাড়ু বিধানসভা ভোটে আরিয়ালুর এবং জয়ানকোন্ডাম বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। বুধবারই তাঁকে তামিলনাড়ুতে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এঁদের অধিকাংশকেই  ভোট ঘোষণার পর তাঁদের পদ থেকে সরিয়ে দিয়েছিল কমিশন। শেষ পর্যন্ত ওই আধিকারিকদের এবার রাজ্যতেও রাখা হল না। একেবারে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন আইএএস আধিকারিককে পর্যবেক্ষক হিসেবে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। কয়েক সপ্তাহ আগেই নির্বাচন কমিশনের তরফে তাঁদের পর্যবেক্ষক করে বাইরে পাঠানোর নির্দেশ জারি হয়েছিল। যার মধ্যে রয়েছেন পারভেজ সিদ্দিকী, প্রিয়াংকা সিংলা সহ আরও অনেকে। এমনকী জগদীশ প্রসাদ মিনা রাজ্যের স্বরাষ্ট্র সচিব থাকাকালীনই তাঁকে বাইরের রাজ্যে পর্যবেক্ষক করে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। যা নিয়ে জোর রাজনৈতিক বিতর্ক চলে। নবান্নের দাবি ছিল, সাধারণত যে রাজ্যে ভোট থাকে, সেখান থেকে ভিন রাজ্যে ভোট তদারকির জন্য আধিকারিকদের পাঠানোর বিষয়টি সচরাচর দেখা যায় না। কিন্তু, এবার সেটাই হওয়ায় প্রতিবাদ জানানো হয়েছিল রাজ্যের তরফে। এরই মধ্যে পুলিশ আধিকারিকদের বাইরের রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নয়া জল্পনা উসকে দিয়েছে। ওই আধিকারিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণও হয়নি বলে সূত্রের দাবি। আশঙ্কা, বুধবার সকালে যে জেলাশাসকদের বদলি করা হল, তাঁদেরও বাইরে পর্যবেক্ষক করে পাঠানো হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ