Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অনিয়মে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ কমিশনের

ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছিল রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে। এবার সেই চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন।

অনিয়মে অভিযুক্ত আধিকারিকদের  বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ কমিশনের
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছিল রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে। এবার সেই চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন। তারা আরও জানিয়েছে, এ বিষয়ে রিপোর্ট দিতে হবে। দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পূর্বের ইআরও এবং এইআরও হিসেবে কাজ করছিলেন দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল। ময়না বিধানসভা কেন্দ্রে ইআরও এবং এইআরও হিসাবে দায়িত্বে ছিলেন যথাক্রমে বিপ্লব সরকার ও সুদীপ্ত দাস। ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠায় আগেই এই চার আধিকারিককে সাসপেন্ড করেছিল কমিশন। তাঁদের বিরুদ্ধে এফআইআর করার কথাও বলেছিল। রাজ্য সরকারকে সেই নির্দেশ কার্যকর করতে দু’বার চিঠিও পাঠায় কমিশন। কিন্তু তারপরও এফআইআরের নির্দেশ কার্যকর না হওয়ায় এবার সরাসরি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বা ডিইও-দের ওই আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি এফআইআর করার নির্দেশ দিয়েছে কমিশন। দুই ইআরও এবং দুই এইআরও ছাড়াও সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ