Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর প্রস্তুতি দেখতে রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধি দল

উৎসব মিটলেই রাজ্যে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন।

এসআইআর প্রস্তুতি দেখতে রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধি দল
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসব মিটলেই রাজ্যে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন। আর তার প্রায় এক মাস আগেই এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে রাজ্যে আসছেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তাঁর সঙ্গে থাকবেন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেল সীমা খান্না ও অন্যান্য আধিকারিকরা। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর (সিইও অফিস) সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ অক্টোবর রাতেই কলকাতায় পৌঁছবেন কমিশনের প্রতিনিধিরা। ৮ অক্টোবর রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক তথা ডিইও, এডিএম নির্বাচন, ইআরও, ওসি নির্বাচন এবং তথ্যপ্রযুক্তি কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ডেপুটি নির্বাচন কমিশনারের। যে কারণে জেলা নির্বাচনী আধিকারিকদের প্রস্তুত থাকতে বলেছে সিইও অফিস। জেলা স্তরের বৈঠক শেষে সিইও দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন জ্ঞানেশ ভারতী ও সীমা খান্নারা। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে এসআইআর প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে তার রূপরেখা তৈরি হতে পারে ওই বৈঠকে।  

Advertisement

এছাড়াও সরেজমিনে প্রস্তুতি খতিয়ে দেখতে দু’তিনটি জেলায় যাওয়ারও কথা রয়েছে কমিশনের প্রতিনিধি দলের। ইতিমধ্যেই বিহারের এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এবার পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই একইসঙ্গে এসআইআর বিজ্ঞপ্তি জারি করার কথা নির্বাচন কমিশনের। তার আগেই রাজ্যে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতেই এই সফর বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।   

Advertisement
সম্পর্কিত সংবাদ