নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০৯ টাকা কমালো কেন্দ্রীয় সরকার।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০৯ টাকা কমালো কেন্দ্রীয় সরকার।
এর ফলে আজ ১ আগস্ট থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হবে ২ হাজার ৮৭২ টাকা ৫০ পয়সা। গত মাসেও বাণিজ্যিক সিলিন্ডারের দরা ১৭৪ টাকা কমিয়েছিল কেন্দ্র।
তবে পরপর দুবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে গৃহস্থের ১৪.২ কেজির রান্নার সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় তার দর থাকছে ৯৬৮ টাকা। প্রসঙ্গত, আমেরিকা ও ইরান যুদ্ধের আবহে গৃহস্থের সিলিন্ডারের দর একাধিকবার বাড়িয়েছ পেট্রলিয়াম মন্ত্রক। পাল্লা দিয়ে বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও। এবার তার দর কিছুটা কমলেও, রান্নার সিলিন্ডারের দরে রেহাই মিলল না।