Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল, রেহাই নেই গৃহস্থের

চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৪ টাকা কমালো কেন্দ্রীয় সরকার।

বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল, রেহাই নেই গৃহস্থের
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৪ টাকা কমালো কেন্দ্রীয় সরকার। এর ফলে আজ ১ জুলাই থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হবে ৩ হাজার ৮১ টাকা ৫০ পয়সা। তবে অপরিবর্তিত রাখা হয়েছে গৃহস্থের ১৪.২ কেজির রান্নার সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় তার দর থাকছে ৯৬৮ টাকা। প্রসঙ্গত, আমেরিকা ও ইরান যুদ্ধের আবহে গৃহস্থের সিলিন্ডারের দর একাধিকবার বাড়িয়েছে পেট্রলিয়াম মন্ত্রক। পাল্লা দিয়ে বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও। এবার তার দর কিছুটা কমলেও, রান্নার সিলিন্ডারের দরে রেহাই মিলল না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ