Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

সুইসদের সামনে কলম্বিয়ার প্রাচীর

বিশ্বকাপে শেষ ষোলোর অন্তিম ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে সুইৎজারল্যান্ড ও কলম্বিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই দলই চোট সমস্যায় জর্জরিত।

সুইসদের সামনে কলম্বিয়ার প্রাচীর
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভ্যাঙ্কুভার: বিশ্বকাপে শেষ ষোলোর অন্তিম ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে সুইৎজারল্যান্ড ও কলম্বিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই দলই চোট সমস্যায় জর্জরিত। সুইস মিডফিল্ডার মিশেল আবসারের পোশিতে চোট রয়েছে। সেন্টারব্যাক স্টুটগার্টও ফুল-ফিট নন। তবু দুই ফুটবলারকে মাঠে নামাতে মরিয়া কোচ মুরাত ইয়ানিক। একান্ত সম্ভব না হলে মানজাম্বির পিছনে গ্রানিত জাকা ও রোমা ফ্রয়লারকে জোড়া পিভট হিসাবে খেলাতে পারেন তিনি। কলম্বিয়ার ডিফেন্স দারুণ মজবুত। তাদের বিপক্ষে গ্রুপ পর্বে পর্তুগালও পর্যন্ত গোলের দরজা খুলতে পারেনি। সেই প্রাচীর ভাঙা সহজ হবে না জাকাদের পক্ষে। তবে কলম্বিয়ান শিবিরও স্বস্তিতে নেই। ঘানার বিরুদ্ধে গত ম্যাচে চোট পেয়ে অনিশ্চিত জন কার্ডোবা। উল্লেখ্য, অতীতে দুই দলের ৪ বারের সাক্ষাতে পাল্লা ভারী কলম্বিয়ার। দু’টি ম্যাচ জিতেছে তারা। সুইসদের জয় একটি। শেষ আটে উঠে পরিসংখ্যান আরও মজবুত করতে মরিয়া কলম্বিয়া।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ