Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জনসভায় বক্তব্য রাখার সময়ে গুলিবিদ্ধ হলেন কলম্বিয়ার ডানপন্থী সেনেটার তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী

জনসভায় ভাষণ দিচ্ছিলেন, তখনই হামলা চালাল এক বন্দুকবাজ।

জনসভায় বক্তব্য রাখার সময়ে গুলিবিদ্ধ হলেন কলম্বিয়ার ডানপন্থী সেনেটার তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী
  • ৮ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

বোগোটা, ৮ জুন: জনসভায় ভাষণ দিচ্ছিলেন, তখনই হামলা চালাল এক বন্দুকবাজ। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী তথা ডানপন্থী সেনেটার মিগুয়েল উরিবে। তড়িঘড়ি তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মিগুয়েলের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময়, শনিবার বোগোটার একটি জনসভায় বক্তব্য রাখছিলেন মিগুয়েল। তখনই খুব কাছ থেকে এক বন্দুকবাজ তাঁর উপর হামলা চালায়। গুলির শব্দ শুনেই সভায় উপস্থিত জনতা ভয়ে দৌঁড়তে থাকে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, বন্দুকবাজটিকে গ্রেপ্তার করা হয়েছে। সে একজন নাবালক। তদন্ত চলছে। কলম্বিয়ার অ্যাটর্নি জেনেরেল জানিয়েছেন মিগুয়েল আইসিইউতে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ডানপন্থী নেতার ঘাড়ে বা মাথায় গুলিটি লেগেছে। এই বিষয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘এই হামলা কোনও ব্যক্তির উপর নয়, গণতন্ত্রের উপরে হয়েছে। তীব্র নিন্দা জানাচ্ছি।’ আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনেই প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন মিগুয়েল উরিবে। ২০২২ সাল থেকে রয়েছেন সেনেটার পদে। তার আগে বোগোটার সরকারি সচিব এবং সিটি কাউন্সিলরও হয়েছিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ