Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লন্ডন সফর নিয়ে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, কলকাতায় ফিরেই শুরু প্রশাসনিক তৎপরতা

লন্ডন সফর নিয়ে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, কলকাতায় ফিরেই শুরু প্রশাসনিক তৎপরতা
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লন্ডন সফর সেরে শনিবার সন্ধ্যায় কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা, শিল্পপতিদের কাছে রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি তুলে ধরা সহ একাধিক কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর সফরে। যা সেরে কলকাতায় ফেরার পথে ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন, এবারের সফরে তিনি বেশ সন্তুষ্ট। 

Advertisement

লন্ডনেও সর্ব ধর্ম সমন্বয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো থেকে শুরু করে ঈদ সমস্ত অনুষ্ঠানে যোগ দেন বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, প্রতি বছর ঈদে নামাজের সময় রেড রোডে যান মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হবে না। সোমবার ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা। ঈদ জমায়েতে অংশ নেবেন তিনি। আগামী ৬ এপ্রিল রাম নবমী। রাজ্যে রাম নবমীর অনুষ্ঠান সুষ্ঠু ভাবে যাতে হয়, সেই লক্ষ্যে প্রশাসনিক বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী। গত শনিবার কলকাতার উদ্দ্যেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় দুবাই হয়ে কলকাতায় ফিরে মমতা কিছু না বললেও, বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে থাকা হাজারে হাজারে অনুগামীদের শুভেচ্ছা জানিয়ে কালীঘাটের উদ্দ্যেশে রওনা দেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ