Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধ রির্জাভেশন কাউন্টার, জেলাশাসকের কাছে বিধায়ক

কান্দিতে প্রায় আড়াই বছর ধরে বন্ধ পড়ে থাকা রেলওয়ে রির্জাভেশন কাউন্টার ফের খোলার দাবিতে সবর হলেন বাসিন্দারা।

বন্ধ রির্জাভেশন কাউন্টার, জেলাশাসকের কাছে বিধায়ক
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: কান্দিতে প্রায় আড়াই বছর ধরে বন্ধ পড়ে থাকা রেলওয়ে রির্জাভেশন কাউন্টার ফের খোলার দাবিতে সবর হলেন বাসিন্দারা। কান্দি রেলওয়ে সংযুক্তিকরণ কমিটিও একই দাবিতে সরব হয়েছে। আবার এই দাবিতেই রাজ্যের অপ্রচলিত ও নবীকরণ যোগ্য শক্তি দপ্তরের প্রতিমন্ত্রী তথা কান্দির বিজেপি বিধায়ক গার্গী দাস ঘোষ জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে ২০১২ সালের ১৬ নভেম্বর কান্দির ওই রেলওয়ে রির্জাভেশন কাউন্টার চালু হয়। কান্দি পুরসভা পরিচালিত নেতাজী বাস টার্মিনাসের একটি ঘরে কাউন্টার খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এমনকি ওই সময় কাউন্টার খোলার জন্য কিছু সামগ্রী ও বিদ্যুৎ বিলও পুরসভা থেকে দেওয়া হতো বলে জানা গিয়েছে। যার ফলে বাসিন্দাদের সুবিধাই হচ্ছিল। বিশেষ করে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের হয়রানি অনেকটাই কমে গিয়েছিল। প্রথমদিকে এটি ভালোই চলছিল বলে দাবি। তবে সমস্যা শুরু হয় করোনা কালে। ওই সময় রির্জাভেশন কাউন্টার একেবারে বন্ধ করে দেওয়া হয়।
পরে ২০২৩ সালে মাঝে মধ্যে খোলা থাকতো, আবার বন্ধও করে দেওয়া হতো বলে অভিযোগ। তবে ওই বছর শেষের দিকে কাউন্টারটি একেবারে বন্ধ হয়ে যায়। এর ফলে চরম বিপাকে পড়েন বাসিন্দারা। কান্দির বাসিন্দা পরেশ চন্দ্র চট্টোপাধ্যায় বলেন, কাউন্টার বন্ধ হওয়ার ফলে এখন টিকিট কাটার জন্য হয় সালার কিংবা খাগড়াঘাট স্টেশনে আমাদের যেতে হয়। যেটা শুধু কষ্টের নয়, হয়রানিও প্রচুর। সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানো বেশ কষ্টের।
তাই বাসিন্দারা ফের রির্জাভিশন কাউন্টার খোলার দাবিতে সরব হয়েছেন।
এদিকে এই দাবি নিয়ে কান্দি রেলওয়ে সংযুক্তিকরণ কমিটিও সরব হয়েছে। ইতি মধ্যে কমিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে একাধিকবার মিটিংও করা হয়েছে। কমিটির সদস্যরা রেল দপ্তর সহ জেলা প্রশাসনের দ্বারস্থও হয়েছেন বলে জানা গিয়েছে। কমিটির সভাপতি নবকুমার মুখোপাধ্যায় বলেন, কান্দির রেল রির্জাভেশন কাউন্টার ফের খোলার দাবি নিয়ে আমরা জেলা প্রশাসন ছাড়াও প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি। আশা করি প্রায় আড়াই বছর ধরে বন্ধ পড়ে থাকা রির্জাভেশন কাউন্টার ফের চালু হবে।
এবিষয়ে মন্ত্রী গার্গী বলেন, কান্দির রেলওয়ে বির্জাভেশন কাউন্টার খোলার ব্যাপারটি নিয়ে জেলাশাসকের সঙ্গে সম্প্রতি আলোচনা হয়েছে। জেলাশাসকের কাছে আশ্বাসও পেয়েছি। এমনকি জেলাশাসক রেল দপ্তরকে চিঠি দিয়ে সমস্যা সমাধানের কথাও লিখেছেন বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ