Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বন্ধ সীমান্ত! পাকিস্তানের বাজারে অগ্নিমূল্য টম্যাটো, কেজি প্রতি দর ৬০০ টাকা

সংঘর্ষের জেরে বেশ কিছুদিন ধরেই সীমান্ত বন্ধ রেখে দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দুই দেশের মধ্যে বন্ধ সমস্ত রকমের বাণিজ্য

বন্ধ সীমান্ত! পাকিস্তানের বাজারে অগ্নিমূল্য টম্যাটো, কেজি প্রতি দর ৬০০ টাকা
  • ২৪ অক্টোবর, ২০২৫ ১২:১০
Prefer us on Google

কাবুল, ২৪ অক্টোবর: সংঘর্ষের জেরে বেশ কিছুদিন ধরেই সীমান্ত বন্ধ রেখে দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দুই দেশের মধ্যে বন্ধ সমস্ত রকমের বাণিজ্য। যার ফলে পাকিস্তানের বাজারে অগ্নিমূল্য সব্জি থেকে ফল। টম্যাটোর দাম দাঁড়িয়েছে ৬০০ টাকা প্রতি কেজি (পাকিস্তানি মুদ্রা)। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৮৭ টাকা। গত ১১ অক্টোবর থেকে বাণিজ্য বন্ধ রয়েছে কাবুল ও ইসলামাবাদের মধ্যে। তাই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। প্রত্যেক দিন ১ মিলিয়ন ডলার করে ক্ষতি হচ্ছে দুই দেশের, জানিয়েছেন পাক-আফগান চেম্বার অব কমার্সের প্রধান খান জান অলোকোজায়ি। পাকিস্তানে যে আপেল আসে সেটি পুরোটাই আফগানিস্তান দিয়ে ঢোকে। দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় তারও দাম আকাশছোঁয়া।

Advertisement

সূত্রের খবর, দুই দেশের সীমান্ত বন্ধ থাকায় দাঁড়িয়ে রয়েছে প্রায় ৫ হাজার কন্টেনার। যার মধ্যে থাকা শাক, সব্জি, ফল পচে যাচ্ছে। পাকিস্তানে ইতিমধ্যেই আপেল, আঙুর ও টম্যাটোর ঘাটতি দেখা যাচ্ছে। যদিও গোটা বিষয়টি নিয়ে একটি বাক্যও খরচ করেনি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রক। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সারা বছরে প্রায় ২৩০ কোটি ডলারের বাণিজ্য চলে। আদানপ্রদানকারী পণ্যের তালিকায় রয়েছে তাজা ফল, সব্জি, ধাতু, ওষুধ, গম, ধান, চিনি, মাংস এবং দুগ্ধজাত বিভিন্ন সামগ্রী।

অপরদিকে পাকিস্তানকে শুকিয়ে মারার পরিকল্পনা করে ফেলেছে কাবুল। কুনার নদীর উপর বাঁধ নির্মাণের কাজ শুরু করছে আফগানিস্তানের তালিবান সরকার। দ্রুত সেই বাঁধ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানা যাচ্ছে আফগানিস্তানের তালিবান সরকারের তথ্যমন্ত্রালয় থেকে। যদি কুনার নদীর উপর বাঁধ বানিয়ে ফেলে তালিবানরা। তাহলে পাকিস্তানে চরম খড়া দেখা দেবে। এদিকে সিন্ধু নদীর জল বন্ধ করে দিয়েছে ভারত। যার ফলে এমনিতেই বিপাকে পড়েছে ইসলামাবাদ।  

Advertisement
সম্পর্কিত সংবাদ