নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ২৭ অক্টোবর দেশজুড়ে সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে চলবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। কায়াকল্প প্রকল্পের আওতায় এমনই পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। হাসপাতালের ইনডোর, আউটডোর, ওয়ার্ড সাফসুতরো রাখার পাশাপাশি হাসপাতালের বর্জ্য নিষ্কাশনেও জোর দেওয়া হয়েছে। বাতিল জিনিসপত্র সরিয়ে ফেলা, হাসপাতালের কিছুটা অংশ সবুজ এবং খোলামেলা রাখার বিষয়ে কর্মসূচি নেওয়া হয়েছে এই অভিযানে। এখানেই শেষ নয়, ওই দিন যা যা করা হবে, তার মধ্যে যে কোনও একটিকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হবে। রিল এবং শর্টস হিসাবে এই কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে।
Advertisement



