Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিচ্ছন্নতার পুরস্কার, উন্মুক্ত শৌচমুক্ত শহরের তকমা হালিশহর ও কাঁচরাপাড়ার

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দু’টি শহর হালিশহর ও কাঁচড়াপাড়া। দু’টি শহরকে পরিচ্ছন্ন এবং স্বচ্ছ রাখার জন্য পুরসভার পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়।

পরিচ্ছন্নতার পুরস্কার, উন্মুক্ত শৌচমুক্ত শহরের তকমা হালিশহর ও কাঁচরাপাড়ার
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দু’টি শহর হালিশহর ও কাঁচড়াপাড়া। দু’টি শহরকে পরিচ্ছন্ন এবং স্বচ্ছ রাখার জন্য পুরসভার পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়। রাস্তার বিভিন্ন জায়গায় পাবলিক টয়লেট তৈরি করা হয়েছে। করা হয়েছে আধুনিক শৌচাগার। তার ফলস্বরপ স্বচ্ছ ভারত মিশনের উন্মুক্ত শৌচ মুক্ত বা ওডিএফ প্লাস তকমা পেল এই দুই শহর। কেন্দ্রীয় স্বচ্ছ ভারত মিশন দপ্তর থেকে সার্টিফিকেট এসে পৌঁছনর পর খুশি দুই পুরসভার কর্তারা। 

Advertisement

হালিশহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার ব্যাপারে চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, আমরা রামপ্রসাদের ভিটে সহ বিভিন্ন জায়গা তুলে ধরার চেষ্টা করছি। পর্যটকদের কাছেও হালিশহর একটা গন্তব্যস্থান হয়ে দাঁড়াচ্ছে। তাই হালিশহরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমরা কতগুলি পরিকল্পনা নিয়েছি। যা স্বচ্ছ ভারতে মিশনের প্রতিনিধিরা দেখে খুশি হয়েছেন এবং আমাদের সার্টিফিকেট দিয়েছেন। রেল শহর কাঁচরাপাড়ায় একাধিক নামীদামি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। স্টেশন থেকে গান্ধী মোড় পর্যন্ত দু’ধারে ব্যবসা চলে রমরমিয়ে। শিয়ালদহের পর সবচেয়ে বড় মার্কেট কাঁচড়াপাড়ায়। এইসব অঞ্চলকে কাঁচরাপাড়া পুরসভা সুন্দর করে সাজিয়ে তুলেছে। বিভিন্ন জায়গায় শৌচাগার তৈরি করেছে কাঁচরাপাড়া পুরসভা। গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মানুষকে সচেতন করে তুলতে নানা ধরনের বোর্ড লাগানো হয়েছে। পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী বলেন, এই সার্টিফিকেট আমাদের কাছে অত্যন্ত সম্মানের। আগামী দিন কাজ করার জন্য যা উৎসাহিত করবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ