Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মাটির আকাল মিটল কুমারটুলিতে

দুর্গাপুজো যত এগিয়ে আসছে, ততই চিন্তা বাড়ছিল কুমারটুলির মৃৎশিল্পীদের মধ্যে। কারণ, মাটির আকাল। অবশেষে কুমারটুলিতে এল মাটি।

মাটির আকাল মিটল কুমারটুলিতে
  • ২৩ জুন, ২০২৬ ১৩:৪৯
Prefer us on Google

কলকাতা, ২৩ জুন: দুর্গাপুজো যত এগিয়ে আসছে, ততই চিন্তা বাড়ছিল কুমারটুলির মৃৎশিল্পীদের মধ্যে। কারণ, মাটির আকাল। অবশেষে কুমারটুলিতে এল মাটি। এখানে মূলতঃ মাটি আসে ডায়মন্ড হারবার ও উলুবেড়িয়া থেকে। উলুবেড়িয়া থেকে নৌকায় যে মাটি আসে তা পরিমানে কম ও দামে চড়া। সেই মাটি মাঝেমধ্যে এলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।  কিন্তু ডায়মন্ড হারবার থেকে গত দু’মাসে এক লরিও মাটি আসছিল না।

Advertisement

মৃৎশিল্পীরা দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার পরেই কাটল জট। অবশেষে চার লরি মাটি এল ডায়মন্ড হারবার থেকে। যার মধ্যে দ’লরি কুমারটুলি আর দু’লরি মানিকতলা পটুয়া পাড়ার জন্য। মাটির মাপকে বলে খোপ। ১৬ তাল মাটিতে এক খোপ হয়। কোন লরিতে থাকে ১২ খোপ আবার কোন লরিতে ৩০ খোপ। যে চার লরি মাটি এসেছে তার তিনটি ১২ ও একটি ৩০ খোপের মাটির। কুমারটুলি মৃত্শিল্পী সমন্বয় সমিতির সম্পাদক বাবু পাল জানাচ্ছেন, চার লরি মাটি গতকাল রাতে ঢুকেছে, আরও তিনটি ১২ খোপের লরি মঙ্গলবার রাতে ঢুকবে। পাশাপাশি আগামী কয়েকদিনে আরও মাটি আসবে বলে জানান তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ