Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাস্ত্রীয় উপস্থাপনা

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আচার্য জয়ন্ত বোসের একক উপস্থাপনা এক অনন্য নজির স্থাপন করল। সম্প্রতি রবীন্দ্র সদনে বিনকার মিউজিক্যাল সোসাইটি আয়োজিত ‘আচার্য থ্রিডি’ শীর্ষক এক অনুষ্ঠানে তাঁর বহুমুখী প্রতিভার সাক্ষী থাকল কলকাতা।

শাস্ত্রীয়  উপস্থাপনা
  • ২৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আচার্য জয়ন্ত বোসের একক উপস্থাপনা এক অনন্য নজির স্থাপন করল। সম্প্রতি রবীন্দ্র সদনে বিনকার মিউজিক্যাল সোসাইটি আয়োজিত ‘আচার্য থ্রিডি’ শীর্ষক এক অনুষ্ঠানে তাঁর বহুমুখী প্রতিভার সাক্ষী থাকল কলকাতা। কণ্ঠ সঙ্গীতের মধ্যে শাস্ত্রীয় ও উপ শাস্ত্রীয় সঙ্গীত, হারমোনিয়াম এবং তবলা— এই তিনটি বিষয়ের উপর শিল্পীর পরিবেশনা অনুষ্ঠানকে সার্থক করে। নায়কী কানাড়া রাগে একটি খেয়াল দিয়ে শিল্পী তাঁর নিবেদন শুরু করেন। শিল্পীর সুর ও স্বরবৈচিত্র্যের মাধুর্য অত্যন্ত প্রশংসনীয়। তবলায় যোগ্য সঙ্গত করেন উস্তাদ দেবজ্যোতি বোস। শেষে তিনতালে একক তবলাবাদনে শিল্পীর হাতের ছোঁয়ায় বোল ও ছন্দের সংমিশ্রণে অনুষ্ঠানটি জমে ওঠে। অন্যান্য যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন অদৃজা বসু, মেঘনা চৌধুরি ও সঞ্জীব ভট্টাচার্য। 

Advertisement

কলি ঘোষ

Advertisement
সম্পর্কিত সংবাদ