Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ধ্রুপদী নৃত্যোৎসব

নৃত্য ধ্রুপদী মিউজিক অ্যান্ড ডান্স রিসার্চ সেন্টার-এর ধ্রুপদী নৃত্যোৎসব সম্প্রতি জ্ঞান মঞ্চে আয়োজিত হয়েছিল।

ধ্রুপদী নৃত্যোৎসব
  • ২৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নৃত্য ধ্রুপদী মিউজিক অ্যান্ড ডান্স রিসার্চ সেন্টার-এর ধ্রুপদী নৃত্যোৎসব সম্প্রতি জ্ঞান মঞ্চে আয়োজিত হয়েছিল। পদ্মবিভূষণ পণ্ডিত বিরজু মহারাজ এবং কলামণ্ডলম গুরু ভি আর ভেঙ্কিট-এর স্মৃতিতে এই নৃত্যোৎসব আয়োজিত হয়। এদিনের অনুষ্ঠানে নৃত্য জগতের কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব সুস্মিতা মিশ্র, কাজল মিশ্র, অমিতা দত্ত, অসীম বন্ধু ভট্টাচার্য, রমাপ্রসাদ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। এবারের বিশেষ চমক ছিল পণ্ডিত বিরজু মহারাজের কন্যা মমতা মহারাজের একক কত্থক নৃত্য পরিবেশনা। ভরতনাট্যম বিভাগে অংশগ্রহণে ছিলেন রাজরূপা ঘোষ, পিউ প্রামাণিক সহ নৃত্য ধ্রুপদীর অন্যান্য ছাত্রীরা। কত্থক বিভাগে অংশগ্রহণে ছিলেন অঙ্গীরা ঘোষ সরকার, শ্রেয়া ভট্টাচার্য সহ অন্যান্যরা। সংস্থার কর্ণধার ডঃ সুচরিতা দত্ত ঘাটা অতিথি শিল্পীদের সংবর্ধিত করেন। পরে তাঁর একক পরিবেশনা সকলকে মুগ্ধ করে। সঙ্গত করেন তবলায় সুবীর ঠাকুর, কণ্ঠসংগীতে অরিন্দম ভট্টাচার্য এবং সেতারে চন্দ্রচূড় ভট্টাচার্য। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ