Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাস্ত্রীয় নৃত্যোৎসব

সম্প্রতি মালশ্রী আয়োজিত ‘প্রেরণা’ শীর্ষক শাস্ত্রীয় নৃত্যোৎসব অনুষ্ঠিত হল উত্তম মঞ্চে

শাস্ত্রীয়  নৃত্যোৎসব
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি মালশ্রী আয়োজিত ‘প্রেরণা’ শীর্ষক শাস্ত্রীয় নৃত্যোৎসব অনুষ্ঠিত হল উত্তম মঞ্চে। ওড়িশি নৃত্য পরিবেশনায় ছিলেন ডঃ অর্পিতা ভেঙ্কটেশ এবং তাঁর কন্যা বন্দিতা ভেঙ্কটেশ। দ্বিতীয় নিবেদন ছিল ‘বাল্মিকী কথা’। সমগ্র ওড়িশি নৃত্যের সঙ্গীত পরিচালনায় ছিলেন সুকান্ত কুণ্ডু ও সচ্চিদানন্দ দাস, রচনায় ব্রজ কিশোর মিশ্র। এরপর সৌরভ রায় পরিবেশন করেন শ্রী শংকরাচার্য রচিত ‘বিশ্বনাথ অষ্টাকাম’। এরপর পরিবেশন করেন পণ্ডিত বিন্দাধীন মহারাজ রচিত একটি অভিন়য়ের অংশ। কুচিপুরি নৃত্যানুষ্ঠান শুরু হয় গণেশ বন্দনা দিয়ে। পরিবেশনায় ছিলেন ববি চক্রবর্তী। দ্বিতীয় নিবেদনে ছিল ‘শিব তারাঙ্গম’ রাগ মালিকা। সমগ্র নৃত্যের রচনা করেন পদ্মশ্রী জয় রামা রাও ও বনশ্রী রাও। উৎসবের শেষ পরিবেশন মণিপুরী নৃত্য। পরিবেশনায় ছিল সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রীতি প্যাটেলের নির্দেশনায় ‘ট্রাভেল অফ মাদার ক্লাউড’। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ