• সম্প্রতি বরানগর রবীন্দ্র ভবনে এক অপূর্ব শাস্ত্রীয় সন্ধ্যার আয়োজন হল। ‘গীত ও নৃত্যম’ এবং ‘নৃত্যালম্বন’-এর উদ্যোগে তাদের তৃতীয় বার্ষিক অনুষ্ঠান এটি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী শুভেন্দু মাইতি, প্রখ্যাত নৃত্যশিল্পী বিজয়া রায়, বিশিষ্ট তবলাবাদক বাবলু বিশ্বাস প্রমুখ। অর্ণোত্রী সরকার, অনিন্দ্য রায়, অয়িত্রী রায়ের পরিচালনায় গান ও নৃত্যানুষ্ঠান উপভোগ্য হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানের সৃজন ও পরিকল্পনায় ছিলেন বিশ্বজিৎ সরকার।



