•কোনো এক অজানা মৃত্যুর ঘটনা খুলে দেয় বহু বছর ধরে চাপা পড়ে থাকা এক অপরাধের দরজা। অতীতের সেই অন্ধকার ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। উন্মোচিত হয় একের পর এক গোপন রহস্য। এমনই এক আকর্ষণীয় গল্প নিয়ে শীঘ্রই মুক্তি পাবে ‘সবসময়’ ওটিটি প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘রুদ্র’। পরিচালনায় অরিন্দম চক্রবর্তী। সিরিজের মুখ্য ভূমিকায় মৈনাক বন্দ্যোপাধ্যায় ও তন্নী লাহা রায়। মৈনাক থাকবেন রুদ্রের চরিত্রে। আর তন্নীকে দেখা যাবে পারমিতার ভূমিকায়। রহস্য ও থ্রিলারে মোড়া এই গল্পে আপাতদৃষ্টিতে সহজ একটি ঘটনার তদন্ত করতে গিয়ে একের পর এক অপ্রত্যাশিত তথ্যের মুখোমুখি হতে হয়। তদন্ত যত এগয়, ততই দেখা যায় অতীতের সঙ্গে বর্তমানের অদ্ভূত যোগসূত্র। মৈনাক বলেন, ‘জমজমাট ক্রাইম থ্রিলার। আশা করি দর্শকের ভালো লাগবে আমাদের কাজ’। তন্নী বলেছেন, ‘পারমিতা আমার ভীষণ পছন্দের কাজ। অনুরাগীদের হৃদয় ছোঁবে এই কাজ।’



