Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মজার ছলে বিয়ে দেওয়ার কথা বলেছিল মা, আত্মহত্যার চেষ্টা সপ্তম শ্রেণির ছাত্রীর!

স্কুলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল সপ্তম শ্রেণির এক ছাত্রী। তবে কেন সে আত্মহত্যার চেষ্টা করল, তা নিয়ে ধোঁয়াশায় শিক্ষক ও পরিবার। বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী।

মজার ছলে বিয়ে দেওয়ার কথা বলেছিল  মা, আত্মহত্যার চেষ্টা সপ্তম শ্রেণির ছাত্রীর!
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: স্কুলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল সপ্তম শ্রেণির এক ছাত্রী। তবে কেন সে আত্মহত্যার চেষ্টা করল, তা নিয়ে ধোঁয়াশায় শিক্ষক ও পরিবার। বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। সে সংকট মুক্ত। পরিবার সূত্রে জানা গিয়েছে, পড়াশোনায় মন না দেওয়ায় মাস খানেক আগে মজা করে মা বলেছিল, ‘ভালো করে পড়াশোনা কর। রেজাল্ট ভালো না হলে তোর বিয়ে দিয়ে দেব।’ তবে কি মায়ের কথাতেই অভিমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে পড়ুয়া। কারণ বাড়ি থেকে বিয়ের চাপ হচ্ছিল বলে সে সহপাঠীদের কাছে জানিয়েছিল। যদিও বিয়ে দেওয়া বা ঝামেলার কথা অস্বীকার করেছেন ছাত্রীর মা। 

Advertisement

প্রতিদিনের মতো বৃহস্পতিবারও স্কুলে আসে সপ্তম শ্রেণির ওই ছাত্রী। প্রার্থনা সঙ্গীতের পর স্কুলের শৌচালয়ে গিয়ে সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি এক সহপাঠীর নজরে আসে। সে শিক্ষকদেরকে জানায়। দ্রুত ওই ছাত্রীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাত্রীর বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। মাঝেমধ্যে পড়াশোনা নিয়ে টুকটাক অশান্তি হতো। তবে তা মিটেও যেত। মাস খানেক আগে একদিন পড়াশোনা নিয়ে মেয়েকে বকুনি দেন মা। একপ্রকার মজা করেই মা বলেন,‘তুই ভালো করে পড়াশোনা না করলে, রেজাল্ট খারাপ হলে তোকে বিয়ে দিয়ে দেব।’ যদিও এরপর আর ঝামেলা হয়নি বলে জানিয়েছে পরিবারের লোকেরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ